Wednesday, April 1, 2026

ভ্যাপসা গরমে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা

Date:

Share post:

সকাল থেকেই রোদের দেখা মেলেনি। তার উপর গুমোট ভ্যাপসা গরম। এমতাবস্থায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: হামলার আশঙ্কার মধ্যে দেশ ছাড়ার হিড়িক, আজও ১৮০ জনকে দেশে ফেরাতে তৎপর দিল্লি

আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে।আপাতত এটি রাজস্থান থেকে গোরখপুর ও পুর্ণিয়া হয়ে অসম পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলছে। তবে শুক্রবার থেকে এই মৌসুমী অক্ষরেখা ক্রমশ দক্ষিণের দিকে সরবে। উত্তরবঙ্গে আজ দিনভর আকাশ মেঘলা আকাশ থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পঙে।জারি হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গেও আজ দিনভর আকাশ মেঘলা থাকবে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।। বৃষ্টি হবে বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। আগামিকাল থেকে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলে জানানো হয়েছে।

আজ কলকাতায় প্রবল বৃষ্টি না হলেও আকাশ সাধারণ মেঘলা থাকবে। পাশাপাশি আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.১ডিগ্রির আশেপাশে।

advt 19

Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...