Friday, April 3, 2026

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র-রাজ্য বৈঠক, উঠে আসতে পারে দিঘা-সুন্দরবন প্রসঙ্গ

Date:

Share post:

অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan Meet) নিয়ে কেন্দ্র-রাজ্য বৈঠক হতে চলেছে। জানা গিয়েছে, আগামী ৩১ অগাস্ট অৰ্থাৎ মঙ্গলবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং কেন্দ্রের জলশক্তি মন্ত্রীর সঙ্গে বৈঠক করবে রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্রের (Soumen Mahapatra) নেতৃত্বাধীন ৮ সদস্যের প্রতিনিধি দল। যেখানে সেচমন্ত্রী ছাড়াও রাজ্যের তরফে প্রতিনিধি হিসেবে থাকবেন মন্ত্রী মানস ভুঁইয়া, হুমায়ুন কবীর, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, বিধায়ক জুন মালিয়া, ঘাটালের সাংসদ দেব ও রাজ্যসভার সাংসদ শুখেন্দু শেখর রায়।

আরও পড়ুন:২ সেপ্টেম্বর কৃতী ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রীর সংবর্ধনা

সূত্রের খবর, বৈঠকের মূল আলোচ্য বিষয় ঘাটাল মাস্টারপ্ল্যান হলেও সেখানে উঠে আসতে পারে সুন্দরবন, দিঘা মাস্টারপ্ল্যান-সহ একাধিক জলাধারের প্রসঙ্গ। ইতিমধ্যেই কেন্দ্রের কাছে রাজ্যের প্রতিনিধিরা যে দাবি পেশ করবে, তা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন সেচ দফতরের আধিকারিকরা।

প্রসঙ্গত, ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করতে। শুধু তাই নয় সুন্দরবন, দিঘা মাস্টারপ্ল্যানের বিষয়টি নিয়েও আলোচনা করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এ প্রসঙ্গে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন, “আমরা কেন্দ্রের থেকে সময় পেয়েছি। মঙ্গলবার আমরা আলোচনায় যাব। আমাদের তরফ যে দাবিপত্র পেশ করা হবে তা ইতিমধ্যেই অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী।”

advt 19

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...