Monday, April 6, 2026

ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে BJP, মানুষের সমর্থনেই ক্ষমতায় আসব: তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসের দিন ফের একবার ত্রিপুরায়(Tripura) আক্রান্ত হয়েছেন তৃণমূল নেতৃত্বরা(TMC leaders)। সেই ঘটনার পর বিকেলের সাংবাদিক বৈঠক করে বিজেপিকে তোপ দাগার পাশাপাশি তৃণমূল জানালো ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে বিপ্লব দেবের সরকার। তবে মানুষের সমর্থন নিয়েই যে তৃণমূল ত্রিপুরায় ক্ষমতায় আসবে এদিন সে বার্তাও দিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন(Shantanu Sen) ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)।

এদিনের সাংবাদিক বৈঠকে শান্তনু সেন বলেন, আজ তৃণমূল নেতা-কর্মীদের ওপর যে ধরনের পাশবিক ও দানবিক হামলা চলেছে তা গোটা দেশ দেখেছে। মুজিবুর রহমানের বাড়িতে মুখ ঢেকে নৃশংস হামলা চালিয়েছে বিজেপির গুন্ডারা। পাশাপাশি গতকাল সোলাঙ্কির ওপর হামলার প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, আমাদের একজন নেত্রীর ওপর তার নিজের কলেজে হামলা চালালো বিজেপির গুন্ডারা তাকে অপহরণ করা হলো শুধু তাই নয় পুলিশের এসডিপিও-কেও বিজেপি ছাড়েনি। তাকেও অপমান করেছে। এই ঘটনাই প্রমাণ করে এখানে মানুষ বিজেপির শাসনে কতটা ভয়ে আছে। এখানকার মানুষ চাইছে তৃণমূলকে। বহু বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন। পরিস্থিতি যা তাতে সংখ্যাগরিষ্ঠতা হারাবে এই সরকার। যদিও তৃণমূল মানুষের সমর্থন নিয়েই ত্রিপুরাতে সরকার গড়বে।

আরও পড়ুন:জঙ্গলরাজ চলছে, সব তুলে রাখছি আমরা: বাঁধারঘাট পৌঁছে BJP-কে হুঁশিয়ারি কুণালের

পাশাপাশি কুণাল ঘোষ বলেন, আইন-শৃংখলার অবনতির পাশাপাশি হামলা ও মামলা এই নীতি নিয়ে চলছে বিজেপি সরকার। আজ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের মিছিল মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানে আমরা অভিভূত। আমরা শুধু ত্রিপুরার মানুষকে বলবো, মানুষের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষীর ভান্ডারের মত সমস্ত প্রকল্প পশ্চিমবঙ্গে আছে সব ত্রিপুরাতেও চালু হবে। পাশাপাশি ১০ হাজারের অধিক শিক্ষকের ছাঁটাই নিয়ে যে সমস্যা সেটাও মানবিকভাবে দেখবে তৃণমূল সরকার। এর পাশাপাশি কুণাল ঘোষ আরও বলেন, নির্বাচনের আগেই এরাজ্যে সংখ্যালঘু হয়ে যাবে বিপ্লব দেবের সরকার। এখানকার বহু নেতৃত্ব কলকাতা যাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন। বৈঠক চলছে বৈঠক চলবে। যারা আসতে চাইছেন সকলকে স্বাগত। তবে ত্রিপুরাতে আমরা সরকার গড়ব মানুষের সমর্থন নিয়েই।

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...