Tuesday, March 10, 2026

“দেশ বাঁচাবে মমতা” স্লোগানে রাজ্যজুড়ে পালিত TMCP প্রতিষ্ঠা দিবস

Date:

Share post:

পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, রাজ্যজুড়ে পালিত হলো তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কোথাও ভার্চুয়ালি তো কোথাও কোভিড বিধি মেনে অল্প জমায়েতে পালিত হলো শাসক দলের ছাত্র সংগঠনের “জন্মদিন”! আর সব জায়গাতেই ছাত্র সমাজের স্লোগান ছিল “দেশ বাঁচাবে মমতা”। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য-এর উদ্যোগে ও পুরব চক্রবর্তীর সুর ও কণ্ঠে ছাত্র-যুবদের জন্য নতুন ভিডিও “দেশ বাঁচাবে মমতা” গানটি এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর মূল থিম ছিল।

 

আরও পড়ুন: সায়নীকে ‘টু মিনিটস ম্যাগি’ বলে তীব্র কটাক্ষ রুদ্রনীলের, পাল্টা দিলেন তৃণমূল যুব সভানেত্রী

এদিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়ের গেট ও প্রেক্ষাগৃহে কোভিড বিধি মেনে দিনটি পালন করলেন দলের প্রাক্তন ও বর্তমান ছাত্র নেতারা। প্রথা মেনে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সংগঠন ও দলের পতাকা উত্তোলন করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃনাঙ্কুর ভট্টাচার্যরা। প্রাক্তন ছাত্র নেতা অশোক দেব, তাপস রায়, বৈশ্বনর চট্টোপাধ্যায়, অশোক রুদ্ররা মেয়ো রোডের অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। প্রাক্তন ছাত্র নেতারা তাঁদের অতীতের ঘটনা তুলে ধরেন নতুন প্রজন্মের সামনে।

আরও পড়ুন: জন ধন অ্যাকাউন্টের গ্রাহকরা এবার থেকে জীবন বিমা ও দুর্ঘটনা বিমার টাকাও পাবেন

মেয়ো রোড ছাড়াও ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ের সামনে মঞ্চ বেঁধে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ শীর্ষ নেতৃত্বের বক্তব্য তুলে ধরে। উত্তর কলকাতার মোহিত মঞ্চ ও শ্যামবাজার মোড়ে খুব জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয় TMCP প্রতিষ্ঠান বার্ষিকী। একইভাবে দক্ষিণ কলকাতার পদ্মপুকুর, হাজরা মোড়-সহ বিভিন্ন এলাকায় স্ক্রিন টাঙিয়ে নেত্রীর ভাষণ শোনানো হয় ছাত্র-যুবদের। যেখানে হাজির ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, সহ-সভাপতি সুদীপ রাহা সহ ছাত্র সংগঠনের রাজ্য ও জেলা নেতৃত্ব। এদিনের কর্মসূচি থেকে ছাত্রসমাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামীর প্রধানমন্ত্রী করার শপথ নেয়।

advt 19

 

spot_img

Related articles

কেন্দ্রের ভ্রান্ত নীতিতে এসএসকেএম হাসপাতালে গ্যাস সংকট: ঘরোয়া গ্যাসে রোগীর রান্না

প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার যে ভারতেও প্রশ্নের মুখে তা নিয়ে গোটা দেশকে সোমবার পর্যন্ত অন্ধকারে রেখেছে নরেন্দ্র মোদির সরকার।...

বাণিজ্যিক গ্যাসে কেন্দ্রের কোপ, দেশ জুড়ে প্রভাব হোটেল থেকে শ্মশানে

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারতের একটা বড় অংশের তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের সরবরাহ যে ব্যাপকভাবে প্রভাবিত, তা স্বীকার...

গোবরডাঙায় স্টেশনের পাশে আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণ

মঙ্গলবার ভোরে আচমকাই আগুন লাগে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজারে ১ নং প্ল্যাটফর্ম লাগোয়া একটি ছোট...

বাংলায় শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন: পরিস্থিতি নির্বাচনের অনুকূল, প্রমাণ করলেন জ্ঞানেশ

বাংলায় নির্বাচনের আগে ও পরে ব্যাপক সন্ত্রাস। নজির বিহীন সন্ত্রাসের অভিযোগ তুলে বারাবর বিজেপির নেতা থেকে খোদ প্রধানমন্ত্রী...