Saturday, March 14, 2026

কাপিসা প্রদেশ দখল করতে গিয়ে বড়সড় ধাক্কা খেল তালিবান

Date:

Share post:

আফগানিস্তানের কাপিসা প্রদেশ দখল করতে গিয়ে বড়সড় বাধার মুখে পড়ল তালিবান। সে দেশের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহর বাহিনীর সামনে পড়ে বিপুল ক্ষয়ক্ষতি হল তালিবানের। কাপিসার সানজান এবং বাঘলানের খোস্ত ওয়া ফেরেং এলাকায় দুই বাহিনীর সংঘর্ষ ঘটেছে। প্রাথমিক ভাবে তালিবানরা বিপাকে পড়েছে বলেই একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর। সংঘর্ষে বহু তালিবানের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে কাবুলে ফের হামলা হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন বাইডেন

সম্প্রতি আমরুল্লা সালেহ একটি টুইটে বিশ্বের কাছে বার্তা দিয়ে লেখেন, ‘সন্ত্রাসবাদের কাছে এই বিশ্ব যেন মাথা নত না করে। কাবুল বিমানবন্দর যেন মানবতার হাড়িকাঠ না হয়ে ওঠে। আমরা যেন নিজেদের উপর বিশ্বাস রাখি। কারণ হেরে যাওয়া মানসিকতা সন্ত্রাসবাদীদের থেকেও ভয়ঙ্কর। মনের জোর হারাবেন না।’
গোটা আফগানিস্তান জুড়েই চলছে তালিবানি সন্ত্রাস। শুধুমাত্র পঞ্জশির প্রদেশ এখনও পর্যন্ত তারা কব্জা করতে পারেনি। তবে এলাকা ঘিরে ফেলেছে তালিবান যোদ্ধারা। কিন্তু তা সত্ত্বেও সেখানে সালেহ-র বাহিনীর কাছে নাকাল হতে হচ্ছে তালিবানদের।

advt 19

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...