Monday, April 6, 2026

টোকিও প‍্যারালিম্পিক্সে দ্বিতীয় পদক ভারতের, হাইজ‍্যাম্পে রুপো জিতলেন ভারতের নিষাদ কুমার, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

টোকিও প‍্যারালিম্পিক্সে( Tokyo Paralympics) দ্বিতীয় পদক জয় ভারতের। রবিবার হাইজ‍্যাম্পে রুপো জিতলেন ভারতের নিষাদ কুমার( Nishad Kumar)। শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( narendra modi)।

টোকিও প‍্যারালিম্পিক্সে দ্বিতীয় পদক এনে দিলেন নিষাদ। শুধু পদকই নয়, এশিয়ান রেকর্ডও গড়েছেন নিষাদ। ২.০৬ মিটার হাইজ‍্যাম্প দিয়ে টি-৪৭ ইভেন্টে এই রেকর্ড গড়েন তিনি। প্রথম চেষ্টাতেই ২.০২ মিটার লাফিয়ে ছিলেন নিষাদ। আর তখনই তাঁর পদক নিশ্চিত হয়ে যায় তাঁর। এরপর দু’বারের চেষ্টায় ২.০৬ মিটার লাফ দিতেই রুপো নিশ্চিত করে ফেলেন ভারতের এই প্যারালিম্পান।

নিষাদের এই পদক জয়ের পরই টুইট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি( Narendra Modi)। তিনি বলেন,” টোকিও থেকে ফের এল আনন্দের খবর। নিষাদ কুমার টি-৪৭ হাইজ‍্যাম্পে রুপো জিতেছে। অভিনন্দন নিষাদকে। ও দক্ষ, দৃঢ় প্রতিজ্ঞ একজন ক্রীড়াবিদ।”

আরও পড়ুন:জাতীয় ক্রীড়া দিবস বিশেষভাবে পালন করলেন সচিন তেন্ডুলকর

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...