Saturday, March 28, 2026

হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, মোদিকে তীব্র আক্রমণ জহর সরকারের

Date:

Share post:

হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার। হরিয়ানায় কৃষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ভিডিও শেয়ার করে প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার লিখেছেন, ‘মোদি মন কি বাতে মিষ্টি মিষ্টি কথা বলেন, আর তাঁর পুলিশ নির্দয়ভাবে হরিয়ানার কর্ণালে কৃষকদের উপর হামলা করে!’

শনিবার হরিয়ানা পুলিশ কর্ণালের ঘরাউন্ডা টোল প্লাজায় বিক্ষোভরত কৃষকদের বেধড়ক মারধর করে। রক্তাক্ত কৃষকদের ছবি-ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কৃষক সংগঠনগুলির অভিযোগ, কর্ণালে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন কৃষকরা। তা সত্ত্বেও তাঁদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করা হয়েছে। একশোর বেশি কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় কিষাণ ইউনিয়নের হরিয়ানার প্রধান গুরনাম সিং চধুনি কৃষকদের কাছে আবেদন করে বলেন, “যতক্ষণ পর্যন্ত গ্রেফতার হওয়া কৃষকদের হরিয়ানা পুলিশ মুক্তি না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ চালিয়ে যান।”

আরও পড়ুন-কাবুল বিমানবন্দর সিল করল তালিবান! আটকে ২০ জনের বেশি ভারতীয়

এদিন কৃষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটে লেখেন, “আরও একবার কৃষকদের রক্ত ঝরল। লজ্জায় ভারতের মাথা হেঁট হয়ে যাচ্ছে।” জানা গিয়েছে, শনিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর তাঁর নিজের নির্বাচনী এলাকা কর্ণালে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কৃষকরা তাঁর সফরের প্রতিবাদ করতেই ওই এলাকায় জমায়েত করেছিলেন। তখনই তাঁদের ওপর লাঠিচার্জ করা হয়।

advt 19

 

Related articles

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...