Wednesday, March 25, 2026

টোকিও প্যারালিম্পিক্সে ভারতের প্রথম সোনা, শ্যুটিংয়ে বিশ্বরেকর্ড অবনী লেখারার

Date:

Share post:

প্যারালিম্পিক্সে প্রথম সোনা জয় ভারতের। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন অবনী লেখারার (Avani Lekharar)। ২০২০ টোকিও প্যারালিম্পিক্সে ভারতকে সোনা এনে দিলেন। রেকর্ড গড়লেন ১৯ বছর বয়সী অবনী। মহিলাদের শ্যুটিং এস এইচ ১ (SH-1) বিভাগে ২৪৯.৬ পয়েন্ট পেয়ে প্রথম হলেন তিনি। ভারতের প্রথম মহিলা যিনি প্যারালিম্পিক্সে সোনা জিতলেন।
এ বারের প্যারালিম্পিক্সে প্রথম সোনা জয় ভারতের। প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ টুইট করে লেখেন, ‘সোনার দিন। শুটিংয়ে ভারতের প্রথম পদক এবং সেটা সোনা। অবনী বিশ্বরেকর্ড স্পর্শ করেন। অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স মিলিয়ে অবনী প্রথম মহিলা যে সোনা জিতেছে।’

এয়ার রাইফেলে দ্বিতীয় স্থানে শেষ করে চিন। চিনের কুইপিং ঝ্যাং পেয়েছেন ২৪৮.৯ পয়েন্ট এবং ব্রোঞ্জজয়ী ইউক্রেনের ইরয়ানা শ্চেতনিক স্কোর করেন ২২৭.৫ পয়েন্ট। সোনার মেয়ে অবনীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোনা জেতার খবর ছড়াতেই উৎসবের মেজাজে ভাসছে দেশবাসী।

আরও পড়ুন – কাবুলে রকেট হামলা, এয়ারস্ট্রাইক মার্কিন বাহিনীর, নিহত ৬ জঙ্গি
প্যারালিম্পিক্সে ভারতের হয়ে এর আগে সোনা পেয়েছেন তিনজন। সাঁতারু মুরলিকান্ত পেটকার ১৯৭২ সালে প্রথম সোনা আনেন। এরপর জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া ২০০৪ এ প্রথম সোনা জেতেন। দ্বিতীয়বার তিনি সোনা পান ২০১৬ তে । ওই বছরই হাই জাম্পার থাঙ্গাভালু মারিয়াপ্পানও সোনা জেতেন। এরপর ২০২০ র প্যারালিম্পিক্সে চতুর্থ ভারতীয় হিসাবে সোনা ঘরে আনলেন অবনী লেখারার।

advt 19

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...