Wednesday, April 8, 2026

করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

করোনায়( Corona) আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly) মা নিরূপা গঙ্গোপাধ্যায়( Nirupa Ganguly)। সোমবার গভীর রাতে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। অল্প শ্বাসকষ্ট রয়েছে নিরূপা গঙ্গোপাধ্যায়ের। যার ফলে প্রয়োজনে অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে। তবে হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন নিরূপা গঙ্গোপাধ্যায়। ভোররাত পর্যন্ত মায়ের অসুস্থতার জন্য হাসপাতালেই ছিলেন সৌরভ। কোভিড পরীক্ষা করা হয় মহারাজেরও,  তবে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে।

গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন নিরূপা গঙ্গোপাধ্যায়। সোমবার জ্বর এবং অল্প শ্বাসকষ্ট বোধ করায় কোনো ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানেই কোভিড পরীক্ষা করানো হয় নিরূপা গঙ্গোপাধ্যায়ের। রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকেই চার সদস্যের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চলছে মহারাজের মায়ের মায়ের চিকিৎসা।

আরও পড়ুন:সিংহরাজকে অভিনন্দন কোবিন্দ, মোদি, মমতার

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...