Wednesday, June 24, 2026

ডেডলাইন শেষের আগেই আফগানভূমি থেকে সেনা প্রত্যাহার করল আমেরিকা

Date:

Share post:

২০ বছরের যুদ্ধের অবসান। ডেডলাইন শেষ হওয়ার আগেই  আফগানিস্তান থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে নিল আমেরিকা। সোমবারই আফগানিস্তান থেকে উড়েছে আমেরিকার শেষ বিমান।

আজ ৩১ অগস্ট উদ্ধারকাজ শেষ করার ডেডলাইন ছিল মার্কিন সেনার কাছে। সেই মতো পেন্টাগনের তরফে ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি ঘোষণা করেন, ‘আফগানিস্তান থেকে সেনা সরানোর কাজ শেষ হল ও আমেরিকানদের উদ্ধারকাজও শেষ হল।’ যদিও সূত্রের খবর, বহু আমেরিকানকে এখনও আফগানিস্তান থেকে ফেরানো যায়নি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:সুপ্রিম কোর্টে প্রথমবার, আজ একসঙ্গে শপথ নেবেন ৯ বিচারপতি

আমেরিকার সেনা প্রত্যাহার নিয়ে পেন্টাগনের কর্তা জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি জানিয়েছেন, শেষ বিমান সি-১৭ রওনা দিয়েছে। তিনি বলেছেন, ‘‘১০০ শতাংশ নিশ্চিতভাবে বলতে পারি, আমেরিকার সব কর্মী এখন আফগানিস্তানের বাইরে।’’ কূটনীতিবিদ এবং আমেরিকার নাগরিক-সহ প্রায় ৬ হাজার জনকে ফিরিয়ে আনা হয়েছে বলেও দাবি তাঁর। আমেরিকার সেনা দেশ ছাড়ায় খুশি তালিবানও। তালিবান মুখপাত্র কোয়ারি ইউসুফ সংবাদ সংস্থা আল জাজিরা-কে বলেছেন, ‘‘আমেরিকার শেষ সেনা কাবুল বিমানবন্দর ছেড়েছে। আমাদের দেশ এখন পুরোপুরি স্বাধীন।’’

সেনা প্রত্যাহারের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘‘২০ বছর ধরে আফগানিস্তানে আমাদের সেনা মোতায়েন ছিল। আমরা সব সেনা প্রত্যাহার করলাম।’’ টুইটারে দেশে সেনাবাহিনীর উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ”আফগানিস্তানে আমাদের সামরিক অবস্থানের ইতি হল। বিগত ১৭ দিনে আকাশপথে সবথেকে বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ সম্পন্ন হয়েছে। মার্কিন বাহিনী ১ লক্ষ ২০ হাজারের বেশ মার্কিন নাগরিক, সহকারী দেশের নাগরিক ও আমেরিকার আফগান সহকারীদের উদ্ধার করেছে যা আমেরিকার ইতিহাসে বৃহৎ। মার্কিন সেনা অসম্ভব সাহসিকতা, দৃঢ়তা ও পেশাদারিত্বের ছাপ রেখেছে।”

advt 19

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...