Saturday, June 20, 2026

কলকাতায় উদ্ধার  পরমাণু বোমা তৈরির উপকরণ ক্যালিফোর্নিয়াম নয়, মামুলি পাথর:  ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার

Date:

Share post:

পরমাণু বোমা তৈরির সামগ্রী নয়, সাধারণ পাথর। গত বুধবার কলকাতায় পরমাণু বোমা তৈরির উপকরণ মনে করে বিমানবন্দর থেকে কয়েকটি পাথর উদ্ধার করে সিআইডি। সিআইডির জিজ্ঞাসাবাদে ধৃতরা বলেন পাথরগুলি তেজস্ক্রিয় পদার্থ ক্যালিফোর্নিয়াম। পরমাণু বোমা তৈরির উপকরণ হিসেবে এগুলি ব্যবহৃত হয়। সিআইডি আসল তথ্য জানতে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে পাঠায় পাথরগুলি। প্রাথমিক গবেষণায় বিশেষজ্ঞরা জানিয়েছেন পাথরগুলি ক্যালিফোর্নিয়াম নয়।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আবাস যোজনা, ঘর পেলেন গরিবরা

গত বুধবার আগাম খবরের ভিত্তিতে কলকাতা বিমানবন্দর থেকে হুগলির দুই বাসিন্দাকে গ্রেফতার করে সিআইডি। সিআইডির কাছে খবর ছিল, ওই দুই ব্যক্তি কোনও বহু মূল্যবান পাথর পাচারের উদ্দেশ্যে শহরের বাইরে নিয়ে যাচ্ছিলেন। গ্রেফতারের পর ধৃতরা জানান, পাথরগুলি তেজস্ক্রিয় পদার্থ ক্যালিফোর্নিয়াম। যার এক গ্রামের মূল্য ১৭ কোটি টাকা। অভিযুক্তদের কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম পাথর উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য, ৪ হাজার ২৫৮ কোটি ৫০ লক্ষ টাকা।
নিশ্চিত হতেই পাথরগুলি পাঠানো হয়েছিল ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে। সেখানকার প্রাথমিক রিপোর্টেই জানা গেল, ওই পাথরগুলি কোনওভাবেই ক্যালিফোর্নিয়াম বা ইরিডিয়াম নয়, সাধারণ পাথর জাতীয় কিছু। এমনকী পাথরগুলি তেমন মূল্যবানও নয়।

সিআইডি-র দাবি, সাধারণ পাথর দিয়ে বোকা বানানোর জন্যই ওই ধাতব পদার্থ বিক্রি করার চেষ্টা করেছিল অসিত ঘোষ ও শৈলেন কর্মকার।

advt 19

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...