Monday, April 6, 2026

উপনির্বাচন হচ্ছেই, শুক্রবারই বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ!

Date:

Share post:

পুজোর আগেই রাজ্যে উপনির্বাচন? নির্বাচন কমিশনের তৎপরতা সেই ইঙ্গিতই দিচ্ছে। ইতিমধ্যেই যেসকল রাজ্যে উপনির্বাচন রয়েছে, সেই রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বুধবার বৈঠক সেরেছে কমিশন। ওই বৈঠকে রাজ্যের করোনা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে কোভিডের পাশাপাশি রাজ্যের বন্যা পরিস্থিতিও এখন নিয়ন্ত্রণে বলেও জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে শুক্রবার বিভিন্ন রাজ্যের উপনির্বাচন নিয়ে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

কমিশন সূত্রে খবর, শুক্রবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে বসছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের রিপোর্ট বা মতামত ভোট নিয়ে পাঠিয়েছে কমিশনের কাছে। সেগুলি নিয়ে পর্যালোচনা করা হবে বলে কমিশন সূত্রে খবর। সে ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মতামত খতিয়ে দেখা তার সঙ্গে রাজনৈতিক দলগুলি ভোট কিভাবে চাইছে তা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে চাইছে কমিশন।

আরও পড়ুন- সংবাদমাধ্যমের একাংশের কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...