Tuesday, April 7, 2026

নেপালের বিরুদ্ধে ড্র করল ভারতীয় দল

Date:

Share post:

প্রদর্শনী ম‍্যাচে নেপালের( Nepal) বিরুদ্ধে ড্র করল ভারত( India)। প্রথম ম্যাচে পিছিয়ে থেকে ড্র করলেন সুনীল ছেত্রীরা। ম‍্যাচের ফলাফল ১-১ গোলে শেষ হয় ম্যাচ। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন অনিরুদ্ধ থাপা।

ম‍্যাচের প্রথম থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে এই ম‍্যাচ। তবে ম‍্যাচের ৩৬ মিনিটে এগিয়ে যায় নেপাল। নেপালের হয়ে গোলটি করেন অঞ্জন বিস্তা। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় সুনীল ছেত্রীর দল।

এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ইগর স্টিমাচের দল। যার ফলে ম‍্যাচের ৬০ মিনিটে ভারতের হয়ে সমতা ফেরান অনিরুদ্ধ থাপা। পেনাল্টি বক্সের বাইরে থেকে সুনীলের ডান পায়ের দুরন্ত শট কোনও মতে বাঁচান কিরেন লিম্বু। ফিরতি বলে গোল করে যান থাপা। এরপর আক্রমণে গেলেও গোলের সংখ‍্যা বাড়াতে পারেনি টিম ইন্ডিয়া। এদিকে দুরন্ত পারফরম্যান্সের ফলে অভিষেক ম‍্যাচেই সেরা নির্বাচিত হলেন রহিম আলি।

আরও পড়ুন:দলবদলে একের পর এক চমক এসসি ইস্টবেঙ্গলের

 

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...