Thursday, June 25, 2026

জয় দিয়ে ডুরান্ড অভিযান শুরু করতে মরিয়া সাদা-কালো কোচ চেরনিশভ

Date:

Share post:

রবিবার থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ( Durand Cup)। প্রথম ম‍্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিমের বিরুদ্ধে খেলতে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব। জয় দিয়েই ডুরান্ড কাপের অভিযান শুরু করতে চান সাদা-কালো কোচ চেরনিশভ।

কলকাতা লিগে দুরন্ত ফর্মে টিম মহামেডান। কলকাতার লিগের ধারাবাহিকতা ডুরান্ডে চাইছেন মহামেডানের রাশিয়ান কোচ। তবে কলকাতা লিগের মতই যে ডুরান্ডেও চাপ রয়েছে, মানছেন চেরনিশভ। এদিন তিনি সাংবাদিক সম্মেলনে বলেন,”প্রতিটি ম্যাচ ও প্রতিটি টুর্নামেন্টে চাপ থাকে। সমর্থক ও ক্লাবের ম্যানেজমেন্ট আমাদের থেকে জয় আশা করে। আমরা এই নিয়ে খেলোয়াড়দের সাথে অনেক কথা বলি এবং ওরা তৈরি এই চাপ নেওয়ার জন্য।”

তবে ডুরান্ডের জন‍্য যে দল তৈরি তা বুঝিয়ে দেন সাদা-কালো কোচ। তিনি বলেন,” অনুশীলন ভালো হয়েছে। আমর ভালো কম্বিনেশন ফুটবল দেখতে চাই। আমি খুশি যে পরিস্থিতিতে দল আছে। ”

আরও পড়ুন:ইউএস ওপেন থেকে বিদায় নিয়ে সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন ওসাকা

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...