Friday, June 19, 2026

অ্যাসিড আক্রান্ত মহিলার পাশে দীপিকা পাড়ুকোন, দিলেন ১৫ লক্ষ টাকা

Date:

Share post:

‘ছপাক’ সিনেমায় অ্যাসিড আক্রমণের শিকার লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। সিনেমাতে বোঝানো হয়েছিল, অ্যাসিড-আক্রান্ত মহিলাদের সম্পর্কে সমাজের ধ্যান-ধারনা বদল করার।

ছপাক সিনেমায় বাস্তবে অ্যাসিড হামলার শিকার বেশ কিছু মহিলা অভিনয় করেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন একজন বছর ২৫-এর বালা প্রজাপতি। তিনি উত্তর প্রদেশের বিনৌরের বাসিন্দা। বর্তমানে তিনি অসুস্থ হয়ে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি। তাঁর শরীরে দু’টি কিডনিই নষ্ট হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর কিডনি প্রতিস্থাপন করাতে খরচ পড়বে ১৬ লক্ষ টাকা। আপাতত ডায়ালিসিসের ওপরই বেঁচে আছেন বালা।

আরও পড়ুন-ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণায় উত্তরবঙ্গ সফর বাতিল মুখ্যমন্ত্রীর

তাঁর পরিবার সেই টাকা জোগাড় করতে পারছিল না। তাঁদের পাশে দাঁড়িয়েছে ছাঁভ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মিলাপ নামে একটি ক্রাউডফাল্ডিং প্ল্যাটফর্মের সাহায্যে ছাঁভ তাঁদের প্রচেষ্ঠার নাম রেখেছেন ‘সেভ বালা’।

এই খবর বলি তারকা দীপিকা পাড়ুকোন জানার পরেই ছপাকের সহ অভিনেত্রীর চিকিৎসায় ১৫ লক্ষ টাকা অনুদান করেন ‘সেভ বালা’এ। দীপিকা এর আগেও একধিকবার অ্যাসিড আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন।

advt 19

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...