Sunday, April 5, 2026

দলবদলে একের পর এক চমক এসসি ইস্টবেঙ্গলের, সই করলেন নাওরেম, অঙ্কিত

Date:

Share post:

দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। শনিবার কেরালা ব্লাস্টার্স থেকে এক বছরের জন‍্য লোনে ইস্টবেঙ্গলে যোগ দিলেন নাওরেম মহেশ সিং। ২২ বছরের এই ফরোয়ার্ড গত বছর সুদেভা দিল্লি এফসির হয়ে আইলিগে খেলেছিলেন। ওপর দিকে আরও এক মরশুমের জন‍্য লাল-হলুদেই থেকে গেলেন অঙ্কিত মুখোপাধ‍্যায়।

এদিন লাল-হলুদে সই করে উচ্ছসিত নাওরেম মহেশ সিং। তিনি বলেন,” এটি একটি বড় সুযোগ আমার কাছে। বড় হওয়ার সময়ে আমি ইস্টবেঙ্গল সম্বন্ধে অনেক কথা শুনেছি। আমার স্বপ্ন ছিল ইস্টবেঙ্গলে খেলা। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম ক্লাব এবং আমি অপেক্ষা করে রয়েছি লাল-হলুদ জার্সি পড়ে মাঠে নামার জন্য।”

ওপর দিকে আরও এক মরশুমে জন‍্য এসসি ইস্টবেঙ্গলে সই করে অঙ্কিত বলেন,” এটা সবসময় গর্বের ইস্টবেঙ্গলে খেলতে পারাটা। আমার লক্ষ‍্য নিজের সেরা পারফরম্যান্স দেওয়া।”

আরও পড়ুন:রবিবার হাইভোল্টেজ ম‍্যাচে ব্রাজিলের মুখোমুখি আর্জেন্তিনা


 

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...