Wednesday, June 24, 2026

বেহালার পর্ণশ্রীতে মা-ছেলে জোড়া খুন, মোটিভ ও মিসিং লিঙ্কের খোঁজে পুলিশ

Date:

Share post:

বার বার কলিং বেল টিপেও সাড়া পান নি। শেষে প্রতিবেশীদের সাহায্যে দরজা ভাঙেন। ঘরের ভেতরে ঢুকে হতবাক হয়ে গিয়েছিলেন পেশায় ব্যাঙ্ককর্মী তপন মণ্ডল। বাড়ির মধ্যে দুটি আলাদা আলাদা ঘরে পড়ে ছিল তাঁর স্ত্রী সুস্মিতা মণ্ডল(৪৫) ও একমাত্র ছেলে তমোজিৎ মণ্ডলের(১৩) গলাকাটা দেহ। রক্তে ভেসে যাচ্ছিল দুটি ঘরই। বাড়ির ভিতর সম্পূর্ণ লন্ডভন্ড।

সোমবার রাত সোয়া ন’টা নাগাদ চাঞ্চল্যকর এই ঘটনা সামনে আসে বেহালার পর্ণশ্রী থানার সেনপল্লি এলাকায়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত ৬জনকে আটক করেছে। তবে খুনের মোটিভ এবং যেভাবে খুন করা হয়েছে তা দেখে পুলিশের ধারণা, খুব চেনাজানা কেউই এই খুনের সঙ্গে জড়িত। কেননা একে তো ঘরে ধাক্কাধাক্কির চিহ্ন মেলেনি। তারওপর প্রতিবেশীরা কেউ কোনও  চিত্‍কারও শুনতে পাননি। সব থেকে বড় কথা সুস্মিতা মণ্ডল অতিরিক্ত সতর্ক ছিলেন। আই হোল দিয়ে না দেখে তিনি দরজা খুলতেন না। আর এখানেই পুলিশ নিশ্চিত আততায়ীর সঙ্গে আরও কেউ কেউ ছিল। কিন্তু মূল আততায়ী এই পরিবারের সুপরিচিত। তাই তপনবাবুকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

আরও পড়ুন- পঞ্জশিরে লড়াই অব্যাহত, তালিবান ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা

তদন্তের সুবিধার্থে গোটা ঘটনাস্থল পুলিশ কঠোর নিরাপত্তার মুড়ে ফেলেছে। ফ্ল্যাটের বাকি আবাসিকদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে । কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখারও চেষ্টা করা হয়। কিন্তু ওই আবাসনের সিসিটিভি অচল বলে জানা গিয়েছে। আপাতত ছ’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। তাঁরা অবশ্য মণ্ডল পরিবারের সদস্য নন। পুলিশ সূত্রে খবর, জোর করে বাড়ির ভিতরে ঢোকার কোনও চিহ্ন পাওয়া যায়নি।
প্রাথমিক ভাবে গলার নলি কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ। কিন্তু খুনের মোটিভ কী, কেন দরজা খোলা ছিল, দিনে দুপুরে নলি কেটে খুন করা হল কেউ বুঝতেও পারল না-এই প্রশ্নগুলিকে খতিয়ে দেখছে পুলিশ।

 

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...