Monday, April 6, 2026

PAC মামলা: ২দিন শুনানি পিছলো হাইকোর্ট

Date:

Share post:

PAC মামলায় বুধবার, আদালতে উপস্থিত থাকতে পারেননি মুকুল রায় (Mukul Roy)। এই মামলার শুনানি ছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের (Rajesh Bindal) ডিভিশন বেঞ্চে (Division Bench)। মুকুল রায়ের অসুস্থতার কারণ দেখিয়ে সময়ের আবেদন জানান তাঁর আইনজীবী। তিনি মামলাটি তিন সপ্তাহ পিছিয়ে দেওয়ার আর্জি জানান। দুদিন শুনানি পিছলো হাইকোর্ট।

কিন্তু সেই আবেদনের বিরোধিতা করেন মামলাকারী বিজেপির বিধায়ক অম্বিকা রায়ের (Ambika Roy) আইনজীবী বিল্বদল ভট্টাচার্য (Bilwadal Bhattacharya)। তিনি অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবেই শুনানি এড়াচ্ছেন মুকুল রায়।

আরও পড়ুন – করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ নিয়ন্ত্রিত হলেও, ভয় ধরাচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট

অ্যাডভোকেট জেনারেল বলেন, “দীর্ঘ সময় নয়, অন্তত ২ দিন সময় দেওয়া হোক”।

প্রধান বিচারপতি তাঁর নির্দেশে বলেন, “মুকুল রায়কে অসুস্থ বলা হচ্ছে। কিন্তু তাঁকে টিভিতে সাক্ষাৎকার দিতে দেখা যাচ্ছে৷ তাই দীর্ঘ সময়ের আবেদন মানছে না আদালত”। মামলার পরবর্তী শুনানি ১০ সেপ্টেম্বর।

 

advt 19

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...