Tuesday, June 16, 2026

ফের ঊর্ধ্বমুখী দেশের দৈনিক সংক্রমণ,বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা

Date:

Share post:

প্রতিনিয়তই উঠানামা করছে দেশে দৈনিক কোভিড গ্রাফ। বৃহস্পতিবার দেশে ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। যদিও মৃত্যুর সংখ্যা গতকালের থেকে অনেকটাই কম। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। এইনিয়ে গোটা অতিমারি পর্বে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৭৪৯ জনের।

আরও পড়ুন: সংক্রমণ রুখতে পুজোতে ভিড় ঠেকানোই প্রশাসনের কাছে এবার বড় চ্যালেঞ্জ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত দেশে কোভিড সংক্রমণের হার বেড়েছে ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ২৬৩ জন। যদিও আক্রান্তের তুলনায় দেশে সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ হাজার ৫৬৭ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ২৩ লক্ষ ৬১৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আক্রান্তের পাশাপাশি বাড়ছে সুস্থতার সংখ্যাও। এই মুহূর্তে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯৩ হাজার ৬১৪।

এদিকে শুরু হয়েছে করোনার তৃতীয় ঢেউয়ের চোখরাঙানি। কেরালা, মহারাষ্ট্র ছাড়াও দেশের একাধিক জায়গায় করোনা গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী। এনিয়ে স্বভাবতই উদ্বেগে কেন্দ্র।

advt 19

Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...