Monday, April 6, 2026

সিআরপিএফের বিরুদ্ধে দুরন্ত জয় মহামেডানের

Date:

Share post:

ডুরান্ড কাপে( Durand Cup) দুরন্ত জয় মহামেডান স্পোর্টিং-এর( Mohammedan sporting club)। শুক্রবার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সকে( CRPF) ৫-১ গোলে উড়িয়ে দিল সাদা-কালো ব্রিগেড। মহামেডানের হয়ে জোড়া গোল আজহারউদ্দিন মল্লিক এবং মার্কাস জোসেফের, এবং একটি গোল করেন ব্র‍্যান্ডন।

ম‍্যাচের শুরু থেকেই ম‍্যাচের দাপট দেখাতে শুরু করে সাদা-কালো ব্রিগেড। ম‍্যাচের ১৩ মিনিটে গোল করে সাদা-কালো ব্রিগেডকে এগিয়ে দেন আজহারউদ্দিন মল্লিক। মনোজ মহম্মদের পাশে গোলটি করেন আজহার। এরপর একের পর এক আক্রমণে গেলেও, প্রথমার্ধে গোলের ব‍্যবধান বাড়াতে ব‍্যর্থ হয় সাদা-কালো ব্রিগেড।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বজায় রাখে মহামেডান স্পোর্টিং। যার ফলে ম‍্যাচের ৬৪ মিনিটে মিলন সিং-এর পাশে গোল করে সাদা-কালো ব্রিগেডকে ২-০ গোলে এগিয়ে দেন মার্কাস জোসেফ। এরঠিক দুই মিনিট পরে মহামেডানের হয়ে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটি করেন জোসেফ। ম‍্যাচের ৮৬ মিনিটে মহামেডানের হয়ে চতুর্থ গোলটি করেন আজহারউদ্দিন। এরপর ম‍্যাচের ৮৯ মিনিটে সিআরপিএফের হয়ে একমাত্র গোলটি করেন অমরজিত সিং। আর ম‍্যাচের অতিরিক্ত সময়ে সাদা-কালো ব্রিগেডের হয়ে পঞ্চম গোলটি করেন ব্র‍্যাডন।

আরও পড়ুন:বাতিল টেস্ট ম‍্যাচ নিয়ে ইসিবিকে চিঠি বিসিসিআইয়ের 


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...