Monday, April 6, 2026

ভোটের আগে দুধ দোওয়ানো-কাপড় কাচা সব করেছিলেন, বিধায়ক হওয়ার পর আর পাত্তা নেই বিজেপির মধুসূদনের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কেটে গিয়েছে প্রায় চার মাস। আরামবাগ জুড়ে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বাড়বাড়ন্ত দেখতে পাওয়া গিয়েছিল অধিকমাত্রায়। কিন্তু নির্বাচনের আগে যারা অন্য দল ছেড়ে  বিজেপিতে এসেছিলেন ক্ষমতার লোভে তাদের বেশির ভাগটাই পুরানো দলে ফিরে গিয়েছেন। এদিকে আরামবাগবাসীদের দাবি, বিজেপি নেতা মধুসূদন বাগ বিধায়ক হওয়ার পর দলের নানান অনুষ্ঠান ও কর্মসূচিতে বিশেষভাবে দেখতে পাওয়া যায়নি।

ভোট প্রচারে নেমে মানুষের বিশ্বাস অর্জনের জন্য অনেক কিছুই করেছেন মধুসূদন। ঘুঁটে দেওয়া থেকে শুরু গরুর দুধ দোওয়ানো, লাঙল টানা কোন কিছুই বাকি রাখেননি। কিন্ত ভোটে জেতার পর মানুষের পাশে তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।

আরও পড়ুন: ভবানীপুরে বাহুবলীরা কারচুপি করলে পা ভেঙে দেবে মানুষ! ফিরহাদের নিশানায় অর্জুন-শুভেন্দু

এদিকে মুকুল রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন বিজেপির প্রায় ২৪-২৫ জন বিধায়ক। এই বিষয়টি জনগণের মধ্যে ছড়িয়ে যাওয়ার পর রাজনীতিতে একটি নতুন  কৌতূহল সৃষ্টি হয়েছে।

রাজ্যে তৃতীয় বারের জন্য সরকার গঠন করেছেন  তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিমান ঘোষের নেতৃত্বে  আরামবাগ মহকুমায় চারটি আসনেই শাসক দলকে জায়গা করতে দেয়নি । বিজেপিকে চ্যালেঞ্জ করে রাজ্যের ক্ষমতা পুনরায় ধরে রাখেন তৃণমূল। এরপরেই আরামবাগ বাসীর মনে প্রশ্ন জেগে উঠেছে উন্নয়ন নিয়ে। অভিযোগের সুর টেনে আরামবাগবাসী বলেন, প্রয়োজনে বিধায়ককে দেখতে পাওয়া যায় না। বিজেপির একাংশের মুখে শোনা গিয়েছে, মধুসূদন বাগ যদি একইরকমভাবে চলতে থাকেন তাহলে ভবিষ্যতে  আরামবাগে পুরোভোটে মানুষ আর বিজেপিকে চাইবে না।

যদিও বিধায়ক মধুসূদন জানিয়েছেন তিনি বর্তমানে অসুস্থ। অসুস্থতার কারণেই তিনি হয়তো বেশি বাইরে যাচ্ছেন না কিন্তু বিধায়ক হিসাবে কাজ করে চলেছেন।
তবে মধুসূদন বাগ দলবদল করে কিনা এখন সেটাই দেখার।
advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...