Tuesday, June 23, 2026

কাশ্মীরের রাজৌরিতে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে ভেসে গেল ৫

Date:

Share post:

প্রবল বৃষ্টিতে ভাসছে দিল্লি৷ উত্তরের রাজ্যগুলিতেও বৃষ্টিপাত হয়েই চলেছে৷ এর মধ্যে কাশ্মীরের রাজৌরিতে (Rajouri) মেঘভাঙা (Cloudburst) বৃষ্টির জেরে হড়পা বানে ভেসে গেল পাঁচ জন৷ ইতিমধ্যে চারজনের দেহ খুঁজে পাওয়া গিয়েছে৷ মৃতদের মধ্যে দুই শিশু এবং এক নাবালিকাও আছে৷ নিখোঁজ আরও একজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ সকলেই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে৷রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে মেঘভাঙা বৃষ্টি নামে৷ খবর মেলে একটি উপজাতি সম্প্রদায়ের পাঁচজন হড়পা বানে ভেসে গিয়েছে৷ তার পর থেকে কোনও খোঁজ নেই তাঁদের৷ সকলেই একই পরিবারের সদস্য বলে জানা যায়৷ নিখোঁজদের সন্ধান পেতে উদ্ধারকার্যে নামে এসডিআরএফ (State Disaster Response Force or SDRF)৷ যদিও  স্থানীয়রা জানান, ওদের বাঁচার সম্ভাবনা কম৷
কাশ্মীরের স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস কাশ্মীর জানিয়েছে, রাফিয়াবাদ এলাকায় থাকত ওই পরিবার৷ প্রবল বৃষ্টিতে ভেসে যায় সকলে৷ তাতে মহম্মদ তারিক খারি (৮), শাহনাজা বেগম (৩০), নাজিয়া আখতার (১৪) এবং আরিফ হুসেন খারি (৫)-র মৃত্যু হয়েছে৷ নিখোঁজ মহম্মদ বাশির খারি (৮০)-র ও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনাস্থলে রয়েছে পুলিশ৷ কিন্তু পুলিশ বা প্রশাসনের তরফে এ ব্যাপারে  কোনও মন্তব্য করা হয়নি৷  যদিও পুলিশ সূত্রে খবর, চারজনের দেহ পাওয়া গিয়েছে৷ পঞ্চম জনের খোঁজ চলছে৷

 

advt 19

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...