Tuesday, June 23, 2026

ভারতীয় দলে করোনা বিতর্ক নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী

Date:

Share post:

ভারতীয়( India) শিবিরে করোনা (Corona)ছড়ানো নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী( Ravib Shastri)। ভারতীয় শিবিরে করোনা ঢোকার জন্য দায়ী করা হচ্ছিল রবি শাস্ত্রীকে। ইংল‍্যান্ডের বিভিন্ন সংবাদমাধ্যমে, শাস্ত্রীর বই প্রকাশের অনুষ্ঠানকেই কারণ বলে তুলে ধরেছিল। যে ভারতীয় দলে করোনার প্রবেশ এই অনুষ্ঠানেই। এবার সেই প্রসঙ্গে প্রথম বার মুখ খুললেন ভারতের প্রধান কোচ। বললেন, পুরো ইংল‍্যান্ডই তো খোলা। হওয়ার হলে প্রথম থেকে হতে পারত। তবে শুধু এখানেই থামেননি শাস্ত্রী। সমালোচকদের একটু ঘুরিয়ে উত্তর দিলেন বিরাটদের হ‍েডস‍্যার।

শাস্ত্রী বলেন,” বহু বছর পর ইংল্যান্ড ক্রিকেট এমন একটা গ্রীষ্ম দেখল ভারতের থেকে। এটা করোনার সময়। থেমসের দু’ধারেই অসাধারণ খেলেছে ভারত। কোনও দল এই করোনার অতিমারির সময় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে এত ভাল খেলতে পারেনি। ভারতের কোচ হিসেবে এর থেকে বেশি তৃপ্তি আমি কখনও পাইনি।”

আরও পড়ুন:“ইংল‍্যান্ড সংবাদপত্র কখনও ভারতীয় দল সম্পর্কে ভাল কিছু লিখবে না” : গাভাস্কর

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...