Saturday, March 14, 2026

ভবানীপুর উপনির্বাচন: বিজেপি করোনা বিধি ভাঙলেও বাম প্রার্থীর মনোনয়ন ছিল সাদামাটা  

Date:

Share post:

করোনা বিধিকে অগ্রাহ্য করে ঢাক-ঢোল পিটিয়ে ধুনুচি নেচে কর্মী-সমর্থকের নিয়ে মিছিল করে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে ভবানীপুর উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। যা নিয়ে রাজনৈতিক মহলে নিন্দার ঝড়। কোভিড সুরক্ষা না মেনে এভাবে মনোনয়ন জমা দেওয়াকে ভালভাবে দেখছেন না মানুষ।

তবে বিজেপি প্রার্থীর একেবারে উল্টো পথে হেঁটে আজ, সোমবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দেন ভবানীপুর উপনির্বাচনের বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। কোভিড বিধি মেনে মিছিল করে যাননি তিনি। সকাল ১১টা নাগাদ মনোনয়ন জমা দিতে যান বাম প্রার্থী।

বিজেপি প্রার্থীর মতো বাম প্রার্থীও একজন আইনজীবী।
এবারই তিনি প্রথম প্রার্থী হলেন। একুশের বিধানসভা নির্বাচনে তিনি বাম-কংগ্রেস জোটের মনোনীত প্রার্থীর হয়ে এজেন্টের কাজ করেছিলেন। অর্থাৎ, সরাসরি ভোটে না লড়লেও নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন শ্রীজীব।
ছাত্রাবস্থা থেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত বামেদের এই নতুন প্রজন্মের নেতা।

 

advt 19

 

 

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...