Friday, June 26, 2026

সেপ্টেম্বরজুড়ে বহাল বিধিনিষেধ, লোকাল ট্রেন নিয়ে কী সিদ্ধান্ত?

Date:

Share post:

করোনা প্রতিরোধে তৎপর রাজ্য সরকার। আরও ১৫দিন বাড়িয়ে রাজ্যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল বিধিনিষেধ। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত যাতায়াতে নিষেধাজ্ঞা জারি থাকছে। তবে, লোকাল ট্রেন (Train) চালানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

বুধবার, নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড (Covid) পরিস্থিতির বিবেচনা করেই বিধিনিষেধ আরও ১৫ দিন বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হল। স্কুল-কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। বাস (Bus), ট্যাক্সি (Taxi), অটো (Auto) আগের নিয়মে চলে চললেও, লোকাল ট্রেন (Local Train) চালানোর বিষয়ে কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

আরও পড়ুন: বিশ্বভারতীর কোনও পক্ষের ভূমিকাতেই খুশি নয় হাইকোর্ট

এর পাশাপাশি, মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার এবং কোভিডবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। বিধি ভাঙলে বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

advt 19

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...