Wednesday, April 8, 2026

আইপিএল দ্বিতীয় পর্বে জয় দিয়ে অভিযান শুরু সিএসকের

Date:

Share post:

আইপিএল( Ipl) দ্বিতীয় পর্বের অভিযান জয় দিয়ে শুরু করল চেন্নাই সুপার কিংস(Csk)। রবিবার মুম্বই ইন্ডিয়ান্স ( Mumbai Indiance) বিরুদ্ধে ২০ রানে জিতল মহেন্দ্র সিং ধোনির( ms dhoni) দল। ম‍্যাচের সেরা রুতুরাজ গায়কোয়াড।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক ধোনি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে সিএসকে। সিএসকের হয়ে দুরন্ত ব‍্যাটিং রুতুরাজের। ৮৮ রানে অপরাজিত তিনি। তবে প্রথম দিনেই ব‍্যাটিং এ ধরাসায়ি ধোনির দল। শূন‍্য রানে আউট হন ডুপ্লেসি, মইন আলি এবং রায়ডু। ৪ রান করেন সুরেশ রায়না। ধোনি করেন ৩ রান। ২৬ রান করেন রবীন্দ্র জাদেজা। ২৩ রান করেন ব্রাভো। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুটি করে উইকেট নেন বোল্ট, মিলান এবং যশপ্রীত বুমরাহ।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৩৬ গুটিয়ে যায় মুম্বই। মুম্বইয়ের হয়ে লড়াই চালান সৌরভ তিওয়ারি। ৫০ রানে অপরাজিত তিনি। এরবাদে মুম্বইয়ের রান সংখ্যা ঠিক এরকম, ১৭ রান করেন কুইন্টন ডি’কক। আনমলপ্রীত সিং করেন ১৬। সূর্যকুমার যাদব করেন ৩। ইশান কিষান করেন ১১। সিএসকের হয়ে তিনটি উইকেট নেন ব্রাভো। দুটি উইকেট নেন দীপক চ‍্যাহার। একটি করে উইকেট নেন যশ হ‍্যাজেলউড এবং শার্দুল ঠাকুর।

আরও পড়ুন:চলতি আইপিএলের পরই আরসিবির অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...