Monday, April 6, 2026

জলমগ্ন ভাঙড়ে অসহায় মানুষের পাশে মিমি, জুতো হাতে খালি পায়ে ঘুরলেন এলাকা

Date:

Share post:

সমস্ত সমালোচনার জবাব দিয়ে অনেক আগেই অভিনেত্রী (Actresses) থেকে মানুষের নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন যাদবপুরের (Jadavpur) তৃণমূল সাংসদ (TMC MP) মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ঘূর্ণিঝড় আমফান (Amphan) বিধ্বস্ত এলাকা হোক কিংবা করোনার (Corona) দীর্ঘ লকডাউনে (Lockdown) মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, নিজে রাস্তায় নেমে অসহায়কে ভরসা জুগিয়েছেন মিমি। ফের সেই দৃশ্যে ধরা দিলেন সাংসদ-অভিনেত্রী। এবার প্রবল বর্ষণে জলবন্দি মানুষের কাছে পৌঁছতে জুতো হাতে নিয়ে কাদার উপর দিয়ে হাঁটতে শুরু করেন তৃণমূল সাংসদ।

অবিরাম বর্ষণে ভাসছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের (Bhangar) বিভিন্ন এলাকা। অনেক মানুষ ঘরছাড়া। যা দেখে নিজে ঘরে বসে থাকতে পারলেন না। দুর্যোগ উপেক্ষা করে সহকর্মীদের নিয়ে ছুটে গেলেন ভাঙড়। সোমবার বিকেলে বৃষ্টি মাথায় নিয়ে বানভাসি ভাঙড়ের বিস্তীর্ন এলাকায় পায়ে হেঁটে ঘুরলেন মিমি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন। প্রত্যেকের স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিলেন। এদিন ভোজেরহাট এলাকায় প্রথমে যান মিমি। শতাধিক মানুষ এবং শিশুদের হাতে শুকনো খাবার এবং ত্রিপল তুলে দেন যাদবপুরের সাংসদ। ভোজেরহাট থেকে মিমি যান প্রাণগঞ্জ পঞ্চায়েতের মরিচা গ্রামে। এরপর ব্যাওতা, চড়িশ্বর এবং পাইকান এলাকাও ঘুরে দেখেন তিনি।

আরও পড়ুন- আচমকা পদ থেকে সরানো হল দিলীপকে, বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত

তাঁর লোকসভার অন্তর্গত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মিমি বলেন, ‘‘একটানা বৃষ্টিতে এখানকার মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। এরাই আমাকে লক্ষ লক্ষ ভোটে জিতিয়ে সংসদে পাঠিয়েছেন। তাই আর থাকতে পারলাম না। খবর পেয়েই শুকনো খাবার এবং ত্রিপল নিয়ে ছুটে এসেছি। সকলের অসুবিধার কথা শুনেছি। স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই সমস্যা সমাধান করব।”

আরও পড়ুন- আচমকা পদ থেকে সরানো হল দিলীপকে, বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...