Friday, June 26, 2026

বৃষ্টি মাথায় ভবানীপুরে প্রচারে কালারফুল মদন

Date:

Share post:

সারাদিনে টানা বৃষ্টিতে ভেসেছে কলকাতা । সর্বত্র যখন জল যন্ত্রণা নিয়ে আলোচনা তখন প্রচারে বেরিয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র গানে গানে প্রচার মাতালেন । বিকেলে আকাশ একটু ধরতেই ভবানীপুরে দিদির হয়ে সোমবার প্রচারে বেরোন কালারফুল মদন । সঙ্গে ছিলেন সৌগত রায় ও শোভনদেব চট্টোপাধ্যায়।
ভবানীপুরে প্রচার সভায় মদন মিত্র সিপিএম ও বিজেপিকে বলা ভাল ধুয়ে দিলেন ।স্মরণ করিয়ে দিলেন, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও। জ্যোতি বসুর জন্মদিনে বিধানসভায় সিপিএমের একজন বিধায়কও পৌঁছতে পারেননি কটাক্ষ মদনের। বিজেপি সময় আসছে, বিধানসভায় বাতি জ্বালানোর লোক পাবেনা । আসলে বিজেপির ক্যান্সার হয়ে গেছে ।

আরও পড়ুন- আচমকা পদ থেকে সরানো হল দিলীপকে, বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত

তিনি বলেন, টাইম ম্যাগাজিনে ১০০ জনের মধ্যে ১৭ নম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে । সারা ভারতবর্ষের কারও এই রেটিং নেই। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মদন মিত্র বলেন, বাংলা হবে এবার দিল্লির ঘাঁটি।

 

advt 19

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...