Thursday, April 2, 2026

বিধানসভার স্পিকারকে চিঠি ইডির, তবু বুধবার সিবিআই সহ দুই অফিসারকে তলব

Date:

Share post:

‌ইডি ও সিবিআইয়ের প্রতিনিধিদের সম্প্রতি বিধানসভায় তলব করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভার সচিবের কাছে চিঠি জমা দিল ইডি। কিছুদিন আগে বিধানসভার অধ্যক্ষ যে ইডির প্রতিনিধিদের তলব করেছিলেন, সেই প্রেক্ষিতেই এই চিঠি বলে মনে করা হচ্ছে।ইডির চিঠির প্রাপ্তিস্বীকার করা হয়েছে বিধানসভার সচিবের তরফ থেকে। তবে পরিষদীয় রীতিনীতি অনুযায়ী, চিঠির বয়ান অবশ্য প্রকাশ্যে আনা হয়নি। এমনকি ইডির চিঠিতে সন্তুষ্ট নন স্পিকার।
সিবিআই-র ডিএসপি ও ইডি-র অফিসারকে ২২ সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল বুধবার তলব করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের অভিযোগ, প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্ট অনুযায়ী  তাঁর অনুমতি না নিয়ে জনপ্রতিনিধিদের চার্জশিট দেওয়া হয়েছে।

আরও পড়ুন- মনোজিতের জীবনে অন্য নারী, ডিভোর্স দিচ্ছেন বৈশাখী

নারদা কাণ্ডে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে চার্জশিট পেশের আগে বিধানসভার স্পিকারের অনুমতি নেওয়া হয়নি এই অভিযোগে সিবিআই-র ডিএসপি সত্যেন্দ্র সিং ও ইডি-র অফিসার রথীন বিশ্বাসকে বুধবার বিধানসভায় হাজিরা দিতে বলেছেন স্পিকার। ওই দিন দুপুরে অধ্যক্ষের ঘরে তাদেরকে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিধানসভার স্পিকার ।

তৃণমূলের একের পর এক হেভিওয়েটকে সিবিআই কিংবা ইডি জিজ্ঞাসাবাদ করছে। কে নেই সেই তালিকায় । অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়। মলয় ঘটক থেকে মানস ভুঁইয়া।

যদিও চিঠিতে ইডি জানিয়েছে, রাজ্যপালের অনুমোদন নিয়ে, তারা বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। বিধানসভার স্পিকার অবশ্য জানিয়েছেন, ইডি-সিবিআই অফিসাররা নির্দেশ মেনে বুধবার বিধানসভায় হাজির হবেন, এটা তাঁর প্রত্যাশা।
বিধানসভার স্পিকার জানান, বিধায়কদের বিরুদ্ধে যে ধারায় চার্জশিট দেওয়া হয়েছে তা দেওয়ার ক্ষেত্রে বিধানসভার স্পিকারের অনুমতি নিতে হয়। তা না করে বিধানসভার মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে।
এখন দেখার স্পিকারের নির্দেশ মেনে বুধবার দুপুরে আদৌ সিবিআই ও ইডি আধিকারিকরা বিধানসভায় হাজির হন কিনা।

 

advt 19

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...