Monday, June 22, 2026

দলিত শিশু ঢুকেছিল মন্দিরে, ‘শুদ্ধিকরণ’এর জন্য পরিবারকে জরিমানা ২৫ হাজার টাকা!

Date:

Share post:

এ কী নিয়ম! মন্দিরে দলিত শিশু ঢুকেছিল বলে চলছে ‘শুদ্ধিকরণের অনুষ্ঠান’। পরিবারকে দিতে হল মাশুল! ঘটনাটি কর্ণাটকের কপ্পল জেলার মিয়াপুর গ্রামের। এক দলিত পরিবারকে তাদের দুই বছরের শিশু একটি মন্দিরে প্রবেশের জন্য ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গিয়েছে, স্থানীয়রা বলেছেন, উচ্চবর্ণের লোকজন ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠানের জন্য পরিবারের কাছ থেকে অর্থ চেয়েছিল কিন্তু জেলা প্রশাসন  হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করেছে। এবং তাদের সতর্ক করেছে প্রশাসন।

আরও পড়ুন: পাকিস্তানে নিরাপত্তার কোন অভাব ছিল না, মন্তব্য পাক নিযুক্ত ইংল্যান্ডের রাষ্ট্রদূত টার্নারের

ঘটনাটি ঘটে ৪ সেপ্টেম্বর। সেদিন শিশুটি তার বাবা-মার সঙ্গে মন্দিরে যায়। তার জন্মদিন থাকায় তার বাবা মা তাকে সেখানে নিয়ে যায়। তখনই সে দৌড়ে মন্দির চত্বরের ভিতরে প্রবেশ করে। সে সময়ই মন্দিরের পুরোহিত এবং স্থানীয়রা এই বিষয়ে আপত্তি জানায়। ১১ সেপ্টেম্বর ওই দলের শিশুর পরিবারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ওই শিশুর বাবা চন্দ্রু জানিয়েছেন,“সেদিন আমার ছেলের জন্মদিন ছিল। আমরা আমাদের বাড়ির সামনে অঞ্জনিয়া মন্দিরে প্রার্থনা করতে চেয়েছিলাম। তখন বৃষ্টি শুরু হয় এবং আমার ছেলে মন্দিরে ঢুকে পড়ে।” জানা গিয়েছে, চন্দ্রু এবং তার পরিবার দলিত হওয়ার কারণে  কোপলের মিয়াপুরার অঞ্জনিয়া মন্দির সহ এই অঞ্চলের অন্যান্য মন্দিরেও তাদের প্রবেশের অনুমতি নেই।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর, চন্দদাসর সম্প্রদায়ের সদস্যরা বিক্ষোভ দেখায় এবং পুলিশের কাছে যায়। তবে গ্রামের সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেজন্য চন্দ্রুর পরিবার পুলিশে অভিযোগ দায়ের করতে অস্বীকার করেছে।
advt 19

 

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...