Monday, April 6, 2026

অভিষেককে আটকাতে ত্রিপুরায় ১৪৪ ধারা, দুর্গাপুজো কী করে হবে! তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) পদযাত্রা আটকাতে রাতারাতি ১৪৪ ধারা জারি করেছে বিপ্লব দেব সরকার। এমনকী, দুর্গাপুজো-কালীপুজোতে সেখানে ১৪৪ ধারা জারি থাকবে। বুধবার, প্রচারসভা থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, “অভিষেককে আটকাতে ওখানে ১৪৪ ধারা জারি করেছে নভেম্বরের ৪ তারিখ পর্যন্ত। ১৪৪ ধারা থাকবে। তাহলে কি দুর্গাপুজো ১৪৪ ধারার মধ্যে হবে? প্রশ্ন ছুড়ে দেন মমতা।

এরপরেই বিজেপি (Bjp) নেতাদের মিথ্যে অভিযোগের জবাব দেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলায় এসে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দুর্গাপূজা করতে দেন না”। আর বিজেপিশাসিত ত্রিপুরাতে দুর্গাপুজো-কালীপুজোতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরও পড়ুন- বাংলাকে স্বাধীন করেছি, বিজেপি-কে তাড়িয়ে এবার দেশকে স্বাধীন করব: মমতা

মমতা বলেন, নির্বাচনের আগে বাইরে থেকে বিজেপি নেতারা বাংলায় এসে প্রচার করে যান। তাঁদের কোনো রকম বাধা দেওয়া হয় না। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গেলে তাঁকে থানা থেকে বেরোতে পর্যন্ত দেওয়া হয়নি। পদযাত্রা আটকাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় ১৪৪ ধারা হয় না। এখানে সব ধর্মের মানুষ উৎসব পালন করেন। নানা ধর্মের, নানা বর্ণের, ভাষাভাষী মানুষের বাস ভবানীপুর কেন্দ্রে। সে কথা মাথায় রেখে তৃণমূল নেত্রীর বার্তা- বিজেপির প্ররোচনায় পা দেবেন না। ওদের লক্ষ্য ভোট বানচাল করা, আমাদের লক্ষ্য নির্বাচন করানো।

আরও পড়ুন- আইপিএলে দুর্নীতির ছায়া ? হুডার পোস্ট নিয়ে তদন্ত বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...