Saturday, March 28, 2026

বেআইনি দখলদারি উচ্ছেদে রণক্ষেত্র অসমের দরং, পুলিশের গুলিতে মৃত ২

Date:

Share post:

বেআইনি দখলদারি উচ্ছেদ করতে গিয়ে রণক্ষেত্রের চেহারা নিল অসমের(Assam) দরং। অবৈধভাবে ওই স্থান দখল করে থাকা মানুষদের সঙ্গে রীতিমতো সংঘর্ষ হলো অসম পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে গুলি চালায় পুলিশ। গুলিতে মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী(police)। ঘটনাটি ঘটেছে অসমের সিপাঝার এলাকায়। ভয়াবহ এই ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন:ভোট পর্বে প্রাকৃতিক দুর্যোগ, নবান্নের নির্দেশে তৈরি বিপর্যয় মোকাবিলা বাহিনী

জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালায় অসমের পুলিশ বাহিনী। এসময় পুলিশের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় স্থানীয়রা। পাল্টা কাঁদানে গ্যাস ও গুলি চালায় পুলিশ। যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে গুলি করা হয়েছে এবং সে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। তার উপরেই লাঠির বাড়ি মারছে পুলিশ। এক চিত্রগ্রাহক গুলিবিদ্ধ ওই ব্যক্তির ওপর লাথি, ঘুষি মেরে চলেছেন। ঘটনা আরো বেশ কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, আহত পুলিশ কর্মীদের ধরে নিয়ে যাচ্ছেন তার সহকর্মীরা। এই ঘটনায় পুলিশের তরফে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে শূন্যে গুলি চালানো হয়। তারপরও এলোপাথাড়ি পাথর ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। পুলিশের পাল্টা গুলিতে দুজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।

advt 19

 

Related articles

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...