Monday, April 13, 2026

ব‍্যাটসম‍্যান নয়, ‘ব‍্যাটার’, লিঙ্গভেদ রুখতে বড় পদক্ষেপ এমসিসির

Date:

Share post:

এখন থেকে আর ব‍্যাটসম‍্যান নয়, বিরাট কোহলি, রোহিত শর্মা, স্টিভ স্মিথ, ইয়ন মর্গ‍্যানদের বলতে হবে ব‍্যাটার। বৃহস্পতিবার এমনটাই জানাল ক্রিকেটের নিয়ম যারা তৈরি করে, সেই মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (MCC)। এমসিসির দাবি ব‍্যাটসম‍্যান বোঝাতে শুধু পুরুষ ক্রিকেটারদেরই বোঝানো হচ্ছে। সেই প্রচলনকে বন্ধ করতে বড় উদ্যোগ নিল মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব।

এদিন এক বিবৃতি দিয়ে এমসিসি জানায়,” ক্রিকেটকে সকলের জন্য করে তুলতে চায় এমসিসি। সেই জন্যই এমন সিদ্ধান্ত। কোনও লিঙ্গভেদ রাখতে রাজি নয় এমসিসি। মহিলা ক্রিকেটারদের ব্যাটসম্যান বলা যায় না। সেই সমস্যা দূর করতে ব্যাটার শব্দটি নিয়ে আসা হল। ব‍্যাটার কথাটির মধ‍্যে নারী পুরুষ সকলকেই বোঝানো হবে।”

এখন থেকেই ব‍্যাটসম‍্যানের বদলে ব‍্যাটার কথাটাই  মেনে চলা হবে বলে জানিয়ে দিয়েছে লর্ডস। তাদের ক্রিকেটের নিয়ম সংক্রান্ত বইয়েও পরিবর্তন আনা হবে জানিয়েছে তারা। এরপাশাপাশি সকলকেই এই নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে বলা হয়েছে এমসিসি-র তরফ থেকে। আধুনিক সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এই পদক্ষেপ খুবই জরুরি বলে মনে করছে এমসিসি। তাদের মতে ব্যাটার শব্দের ব্যবহারের মধ্যে দিয়ে বিবর্তন হতে চলেছে ক্রীড়া ক্ষেত্রে। এমনকি সমস্ত সংবাদ মাধ্যমকেও ব্যাটার শব্দটি ব্যবহার করতে বলেছে তারা।

আরও পড়ুন:প্রতি দু’বছর অন্তর বিশ্বকাপ? ফিফার প্রস্তাবে অশনি সঙ্কেত দেখছে উয়েফা

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...