Friday, April 3, 2026

করোনাকালে যারা আত্মহত্যা করেছেন তাদের পরিবার পাবে ক্ষতিপূরণ, আদালতে জানাল কেন্দ্র

Date:

Share post:

করোনা আক্রান্ত(covid infected) হওয়ার ৩০ দিনের মধ্যে যারা আত্মহত্যা করেছেন তাদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়া হবে। সম্প্রতি আদালতকে(Supreme Court) এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনার জেরে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সম্প্রতি মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। সেই মামলার প্রেক্ষিতে বুধবার শীর্ষ আদালতকে হলফনামা দিয়ে কেন্দ্র জানায়, করোনায় মৃতের পরিবারকে ৫০০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে। এর পাশাপাশি আরও জানানো হয়েছে, শুধু করোনায় মৃত নয়, করোনা আক্রান্ত হয়ে যে সকল মানুষ আত্মহত্যা করেছেন তারাও এই টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।

আরও পড়ুন:অভিষেকের হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মইনুল হক

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রের তরফে জানানো হয়েছে, করোনার জেরে দিয়ে দেশে যে সমস্ত মানুষের মৃত্যু হয়েছে তাদের সকলকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে সরকারের তরফে। রাজ্য সরকারের তরফে রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে অর্থ প্রদান করতে হবে। জেলা প্রশাসনের তরফে বিতরণ করা হবে ক্ষতিপূরণের অর্থ। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে ক্ষতিপূরণের অর্থ পেতে গেলে মৃতের পরিবারকে মৃত্যুর প্রমাণপত্র ও নির্দিষ্ট তথ্যাদি সহ আবেদন জমা করতে হবে। সমস্ত আবেদন জমার ৩০ দিনের মধ্যেই মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। কোন রকম অভিযোগ থাকলে সেই অভিযোগের তদন্তের জন্য জেলাস্তরে সমিতি গঠন করা হবে। জেলা স্বাস্থ্য আধিকারিক, অতিরিক্ত জেলা শাসক সহ গুরুত্বপূর্ণ আধিকারিকরা এই কমিটির শীর্ষে থাকবেন।

advt 19

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...