Monday, March 16, 2026

মিশন গোয়া! জল মাপতে দ্বীপরাজ্যে দুই তৃণমূল সাংসদ ডেরেক-প্রসূন

Date:

Share post:

ভবানীপুর উপনির্বাচনের (Bhawanipur By Poll) প্রচার থেকে বারেবারে অন্য রাজ্যে ঝাঁপানোর ইঙ্গিত দিচ্ছেন মুখ্যমন্ত্রী (CM) তথা তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ভোটের পরেই তিনি ও তাঁর দল সেই কাজই শুরু করবেন বলো বার্তা দিয়েছেন। পড়শি রাজ্য ত্রিপুরা (Tripura) তো হটলিস্টে ইতিমধ্যেই ঢুকে পড়েছে। এরপর নজরে অসম, মেঘালয়, মিজোরামের মতো উত্তর-পূর্বের রাজ্যগুলি। কিন্তু ঘাসফুলের সংগঠন বিস্তারে এবার মিশন গোয়া (Goa)! তৃণমূলের রাজনীতির জমি শক্ত করতে কয়েক মাসের মধ্যেই গোয়া যেতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

 

জল মাপতে প্রাথমিক ভাবে গোয়ায় সাংসদদের(MP) একটি প্রতিনিধি দল পাঠাল তৃণমূল। শুক্রবার সকালেই গোয়া পৌঁছে গিয়েছেন দলের সর্বভারতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brain) এবং লোকসভার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। তাঁরা গোয়া ঘুরে এসে প্রাথমিক একটি রিপোর্ট জমা দেবে দলের কাছে। গোয়ার বেশ কয়েকজন আঞ্চলিক নেতার সঙ্গে বৈঠকও করবেন দুই তৃণমূল সাংসদ। আপাতত ৭ দিন গোয়ায় বিভিন্ন কর্মসূচিতে থাকবেন তাঁরা। টিম পিকের সঙ্গে বসে সেখানকার রাজনীতির হাওয়া বুঝবেন।

 

উল্লেখ্য, আগামী বছর অর্থাৎ ২০২২ সালে ফেব্রুয়ারি-মার্চ নাগাদ গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) হতে পারে। সেই ভোটের আসরে বিজেপির (BJP) বিপক্ষে মুখ্য বিরোধী দল হিসাবে উঠে আসতে চাইছে তৃণমূল। গোয়ায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prasanta Kishore) সংস্থা আই প্যাকের (IPAC) কয়েকশো সদস্য। তারা গোটা গোয়া চষে ফেলে তৃণমূলের হয়ে জল মাপতে করতেও শুরু করেছে। সম্প্রতি নবান্নে (Nabanna) এক বৈঠকের মধ্যে দিয়ে গোয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে তৃণমূলের নীল নকশাও (Blue Print)। তার মধ্যেই এদিন দ্বীপরাজ্যে পৌঁছে গেলেন দুই তৃণমূল সাংসদ

spot_img

Related articles

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...