Monday, April 6, 2026

হাসপাতালে বসে গান গাইলেন ‘ফুটবল সম্রাট’ পেলে, চমকে গেলেন ভক্তরা

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একাধিকবার জানিয়েছিলেন যে, তিনি ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠছেন। ফ্যানদের উদ্দেশ্যে বারবারই এই কথা জানিয়ে এসেছিলেন ‘ফুটবল সম্রাট’ পেলে। কিন্তু তা সত্ত্বেও ‘ফুটবল সম্রাট’-এর স্বাস্থ্য নিয়ে খুব একটা নিশ্চিন্ত হতে পারছিলেন না কেউই।তবে এবার ব্রাজিলিয়ান কিংবদন্তি যা করলেন তাতে সকলেরই চক্ষুচড়ক গাছে উঠল।
নিশ্চয়ই ভাবছেন কী করেছেন পেলে? হাসপাতালে বসেই রীতিমতো গলা ছেড়ে গান গেয়ে শোনালেন পেলে। নিজের ছেলেবেলার ক্লাব স্যান্টোসের জন্য গায়কের ভূমিকায় দেখা গেল তাঁকে। আর পেলের সেই মুহূর্তের ভিডিও ইনস্টগ্রামের মাধ্যমে সকলের সঙ্গে শেয়ার করলেন পেলের কন্যা কেলি। প্রিয় খেলোয়াড়কে অন্য এক রূপে দেখে রীতিমতো চমকে গেলেন তাঁর ভক্তরা।

আরও পড়ুন –ফের মেসিকে পিছনে ফেলে দিলেন রোনাল্ডো, কেন জানেন ?
ভিডিওতে দেখা গেল ব্রাজিলের দুই খ্যাতনামা গায়ক মার্সিয়া ও মাইকনের সঙ্গে গলা মিলিয়ে নিজের প্রিয় ক্লাব স্যান্টোসের থিম সং গাইছেন তিনটি বিশ্বকাপের নায়ক পেলে। এই ভিডিও পোস্ট করে তাঁর কন্যা কেলি লিখেছেন, ‘এর থেকে ভালো আর কিছু হতে পারে না।’ গত মাসের ৩১ তারিখে হাসাপাতালে ভর্তি হন তিনটি বিশ্বকাপজয়ী এই প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার। টেস্টে তাঁর মলাশয়ে টিউমার ধরা পড়ে। দ্রুত অস্ত্রোপচার করে পেলের টিউমার বাদ দেওয়া হয়। ফুটবল বিশ্বের প্রার্থনা, পেলে যেন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারেন।

 

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...