Wednesday, April 8, 2026

দুয়ারে ভ্যাকসিন প্রকল্পে কেন্দ্রের সায়, পরিকল্পনা তৈরির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রককে

Date:

Share post:

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। তবে এই টিকাকরণের ক্ষেত্রে এতদিন কোন স্বাস্থ্যকেন্দ্রে(health camp) গিয়েই টিকা নিতে হতো সাধারণ মানুষকে। এবার অবশ্য সেই নিয়মে বদল আনতে চলেছে ভারত সরকার(Indian government)। স্বাস্থ্যকেন্দ্রে নয়, এবার সরাসরি বাড়িতে বসে মিলবে টিকা। সম্প্রতি দুয়ারে টিকাকরণ(vaccine on door) প্রকল্পে সবুজসংকেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। যত দ্রুত সম্ভব এ বিষয়ে পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে(health ministry)। তবে এই নিয়ম প্রযোজ্য হবে শুধুমাত্র বৃদ্ধ ও অসুস্থদের ক্ষেত্রে। স্বাস্থ্যকর্মীরা তাদের বাড়ি গিয়ে দিয়ে আসবে ভ্যাকসিন। বৃহস্পতিবার এই উদ্যোগের কথা প্রকাশ্যে আনেন নীতি আয়োগের সদস্য ভিকে পাল।

আরও পড়ুন:Happy Birthday Stunt: গেরুয়া রাজ্যে টিকাকরণের নথি তুলে মোদিকে তোপ ডেরেকের

সম্প্রতি এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীতি আয়োগ কর্তা জানান, যারা টিকাকরণ কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন দিতে অক্ষম বা যারা যাতায়াত করতে পারেন না তাদের জন্য সরকার বাড়িতে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করছে। ইতিমধ্যেই এ মর্মে সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানান, “আমরা বুঝতে পারছি দেশে এমন অনেক মানুষ আছেন যারা শয্যাশায়ী বা টিকাকরণ কেন্দ্রে যেতে পারছেন না। তাদের কথা চিন্তা করে সরকার নতুন এই উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যেই সে সকল মানুষের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। শীঘ্রই বাড়িতে গিয়ে তাদের টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে।” পাশাপাশি তিনি আরো জানান, সারাদেশে ইতিমধ্যেই এক তৃতীয়াংশ মানুষ করোনার দুটি ডোজ পেয়ে গিয়েছেন। দুই তৃতীয়াংশ মানুষ অন্তত একটি রোজ পেয়ে গিয়েছেন। এটা নিঃসন্দেহে সরকারের অনেক বড় একটি সাফল্য।

advt 19

 

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...