Tuesday, June 23, 2026

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ! পুজোর আগে ৫ দিন বন্ধ থাকবে মদের দোকান

Date:

Share post:

সামনেই ভবানীপুর উপনির্বাচন। তাই নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কলকাতায় পাঁচদিন বন্ধ রাখা হবে মদের দোকান। শুধু তাই নয়, রেস্তোরাঁ বা হোটেলগুলিতেও সুরা পরিবেশন করা যাবে না। চলতি মাসের ২৮ সেপ্টেম্বর থেকে তিন দিন এবং পরের মাসের দু’দিন-সব মিলিয়ে মোট পাঁচ দিন শহরে মদ কেনাবেচা হবে না বলে জানিয়েছে আবগারি দফতর। যার জেরে মাথায় হাত সুরা ব্যাবসায়ীদের।

আরও পড়ুন:দূষণ মোকাবিলায় উদ্যোগী রাজ্য সরকার, পারমিট ছাড়াই চলবে ই-অটো

আগামী সপ্তাহেই ভবানীপুরের উপনির্বাচন। তার আগে নির্বাচন কমিশনের নির্দেশমত শহরের সমস্ত মদের দোকান বন্ধ রাখতে তৎপর হয়েছে রাজ্যের আবগারি দফতর। একটি বিজ্ঞপ্তিতে আবগারি দফতরের তরফে জানানো হয়েছে, ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত কলকাতায় সমস্ত মদের দোকান বা পানশালা বন্ধ রাখতে হবে। এমনকি হোটেল-রেস্তরাঁতেও মদ বিক্রি করা যাবে না। এর পর ৩ অক্টোবর ভবানীপুরে উপনির্বাচনের ফল ঘোষণার দিনও শহরে মদের দোকান বন্ধ রাখতে হবে। তবে ১ অক্টোবর মদের দোকান খোলা থাকলেও  মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে দোকানের ঝাঁপ বন্ধ রাখা হবে। মোটের উপর পুজোর আগে পাঁচ দিন বন্ধ থাকবে মদের দোকান। উৎসবের মরশুমে এই বড়সড় লোকসানের কথা ভেবে চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা।

advt 19

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...