Saturday, April 4, 2026

পুলিশ-আইনকে উপহাস: বিপ্লব দেব গণতন্ত্রের লজ্জা, তীব্র আক্রমণ অভিষেকের

Date:

Share post:

ত্রিপুরায় গণতন্ত্রের নামে ছেলেখেলা হচ্ছে! মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী নিজেই প্রকাশ্য সভায় বলছেন, পুলিশ আইনের দ্বারা নয়, তাঁর কথাতেই চলে। বিপ্লব দেবের এই বক্তব্য সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) নিজের টুইটার হ্যান্ডেল (Twitter Handel) এই বক্তব্যের প্রেক্ষিতে তীব্র আক্রমণ করেন। তিনি লেখেন,

“বিপ্লব দেব সমগ্র জাতির জন্য কলঙ্ক!
তিনি বারবার গণতন্ত্রকে বিদ্রূপ করে মাননীয় বিচারবিভাগকে উপহাস করছেন। এসবকে এড়িয়ে যান।
সুপ্রিম কোর্ট কি তাঁর এই ধরনের গুরুতর অসম্মানজনক মন্তব্যের প্রতি গুরুত্ব দেবে?”

ত্রিপুরায় অপশাসন চলছে এতদিন এই অভিযোগ করেন বিরোধীরা। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Dev) বক্তব্য বিরোধীদের অভিযোগের মান্যতার দিচ্ছে। এক কর্মিসভায় তাঁকে বলতে দেখা যাচ্ছে, এ রাজ্যে পুলিশ আইনের দ্বারা নয়, আদালতের দ্বারা নয়, তাঁর দ্বারা পরিচালিত হয় কারণ তিনি মুখ্যমন্ত্রী এবং তিনি পুলিশ মন্ত্রী অর্থাৎ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর এই বক্তব্যকে হাতিয়ার করে বিপ্লব দেবের বিরুদ্ধে প্রবল আক্রমণ করেছেন তৃণমূল নেতা সুবল ভৌমিক (Subal Bhowmik)।

বিপ্লব দেব তাঁর নেতাকর্মীদের আশ্বস্ত করছেন এই বলে যে, আদালত কাউকে ধরতে পারবে না। কারণ, তাঁকে ধরতে গেলে পুলিশের মাধ্যমে যেতে হবে। কিন্তু পুলিশকে তিনি নিয়ন্ত্রণ করেন। আইনের দ্বারা নয়, পুলিশ তাঁর কথায় কাজ করে। একজন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তুমুল সমালোচনা শুরু হয়েছে। কীভাবে পুলিশকে আইনের নয়, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত পদাধিকারবলে নিয়ন্ত্রণ করা হচ্ছে? তাই নিয়ে প্রশ্ন তুলেছেন সুবল ভৌমিক। তিনি জানান, ত্রিপুরায় একশোটি মামলার মধ্যে মাত্র 14 টিতে সাজা হয়। বাকিরা বেকসুর খালাস পেয়ে যান। কারণ, সেখানে পুলিশ কে কাজ করতে দেওয়া হয় না।

বাংলায় পুলিশকে ‘দলদাস’ বলে কটাক্ষ করেন বিজেপি নেতারা অথচ বিজেপিশাসিত ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন, তিনি পুলিশকে নিয়ন্ত্রণ করেন। পুলিশ আইন মোতাবেক চলে না। উদাহরণস্বরূপ তিনি বলেন যে, মঞ্চে বসা অসীমবাবু কে না ধরে পুলিশ অন্য লোককে অসীম বাবু বলে ধরে নিয়ে যেতে পারে। আবার কোন এক ব্যক্তিকে খুঁজতে গিয়ে তাঁকে দেখতে পেয়েও বলবে খুঁজে পাচ্ছি না।

গণতান্ত্রিক দেশের একজন মুখ্যমন্ত্রী কীভাবে এই ধরনের কথা বলতে পারেন তা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। সেখানে যে আইনের শাসন নেই, চূড়ান্ত অপশাসন চলছে বিপ্লব দেবের কথাতেই স্পষ্ট বলে মত বিরোধীদের।

আরও পড়ুন:ত্রিপুরাতে তৃণমূলে যোগদান ১৫২ পরিবারের

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...