Tuesday, June 9, 2026

৬০ হাজারের গণ্ডি পেরিয়ে আরও ঊর্ধ্বমুখী বাজার, ২৯ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৬০,০৭৭.৮৮ (⬆️ ০.০৫%)

🔹নিফটি ১৭,৮৫৫.১০ (⬆️ ০.০১%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার। উন্নতির ধারা অব্যাহত রেখে ৬০ হাজারের গণ্ডি পারিয়ে নয়া রেকর্ড গড়েছিল সেনসেক্স। সেই ধারা অব্যাহত রেখে সোমবার আরও ঊর্ধ্বমুখী হল বাজার। এদিন ফের ২৯ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে মাত্র ১ পয়েন্ট।

আরও পড়ুন:‘বিরোধীদের গালে চড়’: ভারত বনধ সফল, দাবি রাকেশ টিকায়েতের

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় করোনা পরিস্থিতির মাঝে উন্নতির ধারা অব্যাহত রেখে ২৯ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ২৯.৪১ পয়েন্ট বা ০.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০,০৭৭.৮৮। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১.৯০ পয়েন্ট বা ০.০১ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৮৫৫.১০।

advt 19

 

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...