Wednesday, March 25, 2026

ভারত বনধ: সিঙ্ঘু বর্ডারে এক কৃষকের মৃত্যু, পুলিশের দাবি ‘হার্ট অ্যাটাক’

Date:

Share post:

৩ কৃষি আইনের প্রতিবাদে সোমবার ভারত বনধের(Bharat Bandh) ডাক দিয়েছেন কৃষকরা(Farmer)। এই বন্ধ কর্মসূচি চলাকালীন সিঙ্ঘু বর্ডারে মৃত্যু হল এক কৃষকের। যদি এই ঘটনায় পুলিশের তরফে দাবি করা হয়েছে ওই কৃষকের মৃত্যু হয়েছে হৃদরোগে(heart attack) আক্রান্ত হয়ে। যদিও পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোমবার ভারত বনধ উপলক্ষে সিঙ্ঘুর বর্ডারে অবরোধে বসেছিলেন আন্দোলনরত কৃষকরা। সেই সময় হঠাৎই অসুস্থ বোধ করেন ভগল রাম নামের এক আন্দোলনকারী কৃষক। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে মৃত্যু হয় তাঁর। ঘটনায় পুলিশের তরফে জানানো হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই কৃষকের। যদিও পোস্টমর্টেম রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর কারণ এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন:তৃণমূলে কি এবার গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী? জল্পনা তুঙ্গে

প্রসঙ্গত, সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সোমবার সকাল থেকে ভারত বনধ চলছে দেশজুড়ে। এদিন সকাল ৬টা থেকে পঞ্জাব, হরিয়ানা থেকে দিল্লিগামী রাস্তা আটকেছেন শতাধিক কৃষক। আজ বিকেল ৪টে অবধি এই সীমানা বন্ধ রাখা হবে বলেই জানানো হয়েছে আন্দোলনকারী কৃষকদের তরফে। এদিকে উত্তরপ্রদেশের গাজীপুরেও বিপুল সংখ্যক কৃষক জয়ামেত করেছেন। তাই অশান্তির আশঙ্কায় সেখানে গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে প্রশাসনের তরফে। কৃষকদের ডাকে ভারত বনধের প্রভাব পড়েছে দিল্লি-হরিয়ানা ছাড়া বাংলাতেও।

advt 19

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...