Wednesday, March 25, 2026

কৃষি আইনের প্রতিবাদে আজ দেশজুড়ে ভারত বনধের ডাক, দিল্লিতে জারি কড়া নিরাপত্তা

Date:

Share post:

কৃষি আইনের প্রতিবাদে আজ দেশজুড়ে  বনধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। কেন্দ্রের ৩ কৃষি আইনের বিরোধিতায় ধর্মঘটের ডাক দিয়েছেন কৃষকরা। গত বৃহস্পতিবারই ৪০ কৃষক সংগঠন জানিয়েছে, এই বনধে সামিল হচ্ছে তারা। আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই আন্দোলন জারি রাখার হুমকিও দিয়েছেন তাঁরা । কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তিনটি কৃষি আইন নিয়ে আসা হয়েছে। তা অবিলম্বে প্রত্যাহার করার কথা বারবার বলা হয়েছে কৃষকদের পক্ষ থেকে। এমনকী তার জেরে সিংঘু প্রদেশে লাগাতার আন্দোলন চলেছে কৃষকদের।
৩ কৃষি আইনের বিরুদ্ধে গত বছর নভেম্বর মাস থেকে রাজধানীর বুকে আন্দোলন করছেন কৃষকরা। ২৭ সেপ্টেম্বর ১০ মাস পূর্ণ হবে কৃষক আন্দোলনের। তারই অংশ হিসেবে ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা। আইন শৃঙ্খলা রক্ষার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক। ৩ ধর্না মঞ্চ থেকে কোনও আন্দোলনকারীকে দিল্লিতে প্রবেশ করতে দেওয়া হবে না। রাজনৈতিক দলগুলিকে পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানিয়েছে কৃষক সংগঠনগুলি। বিবৃতি জারি করে তারা জানিয়েছে, “কর্মী, ব্যবসায়ী, ছাত্র, যুব, মহিলা সহ সমাজের সকল স্তরের মানুষের কাছে আমাদের আবেদন এই ধর্মঘট সফল করতে আপনারা পাশে থাকুন।’’
প্রসঙ্গত সোমবার কৃষকদের পক্ষ থেকে যে ভারত বনধ ডাকা হয়েছে। তাতে বেশিরভাগ রাজ্য সমর্থনও করেছে। কিন্তু এই বনধের রাজনীতি সমর্থন করছে না বাংলার তৃণমূল কংগ্রেস সরকার। এই সিদ্ধান্তের কথা আজ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আর তাদের পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে।

advt 19

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...