Tuesday, March 31, 2026

মালদ্বীপ পৌঁছনোর আগেই চিন্তার ভাঁজ ভারতীয় দলে, করোনায় আক্রান্ত অমরিন্দর সিং

Date:

Share post:

করোনার( Corona) আক্রান্ত ভারতীয় গোলরক্ষক অমরিন্দর সিং( Amrindar Singh)। গত সোমবারই বাগান গোলরক্ষকের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানা যায়। করোনায় আক্রান্ত হওয়ার কারণে ভারতীয় দলের সঙ্গে সাফ কাপ(SAFF CUP) খেলতে মালদ্বীপ যেতে পারবেন না তিনি। অমরিন্দরের জায়গায় দলে এলেন ধীরাজ সিং। সোমবারই বেঙ্গালুরু পৌঁছে গিয়েছেন প্রীতম কোটালরা। বেঙ্গালুরু এফসির ফুটবলাররা মঙ্গলবার সরাসরি বিমানবন্দরে পৌঁছবেন।

এদিকে মালদ্বীপ পৌঁছনোর আগেই চিন্তার ভাঁজ ভারতীয় দলে। মালদ্বীপের রাজধানী মালেতে অনুশীলন করার কথা ভারতীয় দলের। কিন্তু সমস্যা হচ্ছে সুনীলরা থাকবেন ভারত মহাসাগরের মধ্যে অন্য একটি দ্বীপে। সেখান থেকে মালে পৌঁছনোর জন্য একমাত্র ভরসা স্পিড বোট। প্রায় ২৫ মিনিট সমুদ্রযাত্রা অতিক্রম করে মালেতে অনুশীলন করতে হবে সুনীল ছেত্রী, প্রীতম কোটালদের। যা নিয়ে এখন থেকেই উদ্বেগ বাড়তে শুরু করে দিয়েছে ভারতীয় দলের সদস্যদের মধ্যে।  সূত্রের খবর, এই সমুদ্রপথে যাতায়াত বেশ চিন্তায় রাখছে ভারতীয় শিবিরকে। কারণ, মালদ্বীপে এখন প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। এর উপরে যদি ঝড় হয়, সেক্ষেত্রে উত্তাল সমুদ্রে বোটে করে অন্য দ্বীপে যাওয়া অত্যন্ত ঝুঁকির বলে মনে করছেন তারা।

আরও পড়ুন:হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ইনজামাম-উল-হক

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...