Wednesday, February 4, 2026

বৃষ্টি বিধ্বস্ত কলকাতায় বিপর্যয় এড়াতে সব রকম ভাবে প্রস্তুত কলকাতা পুলিশও

Date:

Share post:

মঙ্গল ও বুধবার (Heavy rainfall in Kolkata & South Bengal) কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather Office) জানিয়ে দিয়েছে গভীর নিম্নচাপের জেরে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মঙ্গলবার রাত থেকে মহানগরজুড়ে ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে । বৃষ্টি চলবে বুধবার সারা দিন । আর এতেই অসম্ভব সতর্ক প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোল রুম। বৃষ্টি বিধ্বস্ত কলকাতাকে বিপর্যয় থেকে রক্ষা করতে সব রকম ভাবে প্রস্তুত কলকাতা পুলিশও (Kolkata police) । কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে বৃষ্টির জন্য বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। শহরের যে কোনও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২২ টি দলকে পুরোপুরি তৈরি রাখছে কলকাতা পুলিশ। এর মধ্যে ভবানীপুর থানায় প্রস্তুত রাখা হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২ টি দল। কালীঘাট থানাতেও থাকছে ২ টি দল। আলিপুর, ওয়াটগঞ্জ, একবালপুর, নিউমার্কেট, পার্ক স্ট্রিট থানা এলাকায় একটি করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল প্রস্তুত রাখা হচ্ছে। এই সবকটি থানা এলাকাই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এছাড়া বডি গার্ড লাইনেও বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলকে প্রস্তুত রাখা হচ্ছে।

পাশাপাশি, কলকাতার ৯ টি ডিভিশনে বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল প্রস্তুত রাখা হচ্ছে। দক্ষিণকলকাতা শাখার জন্য বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি রাখা হচ্ছে পুলিশ ট্রেনিং স্কুলে। এছাড়া আরও তিনটি বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলকে ‘স্ট্যান্ড বাই’ হিসেবে রাখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলার জন্য ওই দলগুলিকে ব্যবহার করা হবে। প্রবল ঝড় বৃষ্টি হলে যে যে দিক থেকে বিপর্যয় আসতে পারে সেই সব দিক ভাবনা-চিন্তা করে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিপর্যয় মোকাবিলা দলগুলিকে বড় বড় গাছকাটার যন্ত্র, দড়ি, হাতুড়ি, রেন জ্যাকেট, ছাতা, গামবুট-সহ সব রকম ব্যবস্থা রাখতে বলা হয়েছে। প্রয়োজনে প্রত্যেক থানা ও ট্র্যাফিক গার্ডেও এইপ্রয়োজনীয় সরঞ্জামগুলি মজুত রাখতে বলা হয়েছে। বৃষ্টি হলেই কলকাতায় পুরনো বাড়িগুলি একটি সমস্যা তৈরি করে তাই থানাগুলিকে বলা হয়েছে, তাদের এলাকায় যে বাড়িগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে, এমন বাড়ির তালিকা তৈরি করে রাখতে। সেখানে থাকা মানুষদের বাড়ি থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে বলা হয়েছে

advt 19

 

 

spot_img

Related articles

টি২০ বিশ্বকাপে ফেভারিট ভারত, সূর্যদের জন্য সতর্কবার্তাও দিলেন ধোনি

আগামী শনিবার থেকে টি২০ বিশ্বকাপে ( T20 World Cup)অভিযান শুরু করছে ভারত। গতবারের চ্যাম্পিয়ন এবার নামছে খেতাব ধরে...

ঐতিহাসিক! সুপ্রিম কোর্টে SIR মামলায় সওয়াল বাংলার মুখ্যমন্ত্রী মমতার

আজ পর্যন্ত যে দৃশ্য দেখেনি শীর্ষ আদালত। একজন মুখ্যমন্ত্রী নিজে মামলার সওয়াল করছেন। তিনি আইনজীবী। সেই কারণে সুপ্রিম...

নেহরু যুগের নির্বাচনী প্রক্রিয়ায় মিমি! ছকভাঙ্গা চরিত্রে সইফের বিপরীতে টলি নায়িকা 

নেটফ্লিক্সের (Netflix) পর্দায় এবার স্বাধীন দেশের প্রথম নির্বাচনী প্রক্রিয়া। কীভাবে একা হাতে সব সামলেছিলেন এক বঙ্গসন্তান, সেই কাহিনী...

সুইসাইড নোটে মা-বাবার কাছে ক্ষমা প্রার্থনা, মধ্যরাতে দশতলা থেকে ঝাঁপ ৩ বোনের

যত দিন যাচ্ছে ততই অনলাইন গেমের (Online Game Addiction) প্রতি আসক্তি বাড়ছে তরুণ প্রজন্মের। ঝোঁকের বশে ঠিক ভুল...