Sunday, March 29, 2026

অবিরাম বৃষ্টিতে নাজেহাল রাজ্য, নবান্ন থেকে নজরদারি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অবিরাম বৃষ্টিতে নাজেহাল রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও চলছে। পরিস্থিতির উপর নজর রাখতে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, থেকেই বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত হঠাৎই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দফায় দফায় বৃষ্টির সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন:মোদি মন্ত্রিসভায় বঞ্চিত বাংলা, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক বাবুল

মঙ্গলবার, রাতভর বৃষ্টির পরে বুধবারও সকাল থেকে লাগাতার বৃষ্টি চলছে। কলকাতা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও বীরভূম জেলায় বৃষ্টি চলছে। এই পরিস্থিতিতে পুরো বিষয়টির উপর নজরদারি করতে বৈঠক বসেন মুখ্যমন্ত্রী। রয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ ত্রিবেদী (Harikrisna Triwedi) নবান্ন সূত্রে খবর, সব জেলা থেকে রিপোর্ট তলব করেছেন তিনি।

advt 19

 

Related articles

অধীর-মৌসমকে রেখে কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা: রাজ্যে ২৮৪ আসনে প্রার্থী!

বিধানসভা নির্বাচনে বহু বছর পরে একলা লড়াই করার সিদ্ধান্ত জাতীয় কংগ্রেসের। নির্বাচন ঘোষণা হওয়ার পরে যথেষ্ট সময় নিয়ে...

‘সন্দেশখালিকে কলঙ্কিত করার জবাব দেবে মানুষই’, রবিবাসরীয় সভা থেকে হুঙ্কার অভিষেকের

সন্দেশখালির মাটিতেই দাঁড়িয়ে রবিবার বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ষড়যন্ত্র করে সন্দেশখালিকে...

তামিলনাড়ুতে একাই লড়াই: সব আসনে প্রার্থী দিল বিজয়ের TVK

বিজেপির (BJP) জোটের প্রস্তাব, রাজনৈতিক চাপ এমনকি তদন্ত সংস্থার তলব। সবকিছুকে উপেক্ষা করেই একক লড়াইয়ের পথ বেছে নিয়েছেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতির

অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Supplementary voter list) নাম উঠল কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন বিচারপতি সহিদুল্লা...