Saturday, April 4, 2026

মর্মান্তিক! মেঘালয়ে নদীতে পড়ল যাত্রীবাহী বাস, চালক-সহ মৃত ৬

Date:

Share post:

মেঘালয়ে রাতের অন্ধকারে নদীতে পড়ে গেল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় গাড়ির চালক-সহ ছয় যাত্রীর মৃত্যু হয়েছে। বাকি ১৬ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেঘালয় পুলিশ জানিয়েছে, রাতের অন্ধকারে দুর্ঘটনাটি ঘটায় এর কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়।

আরও পড়ুন:দিল্লিতে পুলিশকে লক্ষ্য করে শুটআউট, গ্রেফতার ৪ দুষ্কৃতী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ১০ টা নাগাদ বাসটি মেঘালয়ের তুরা থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রাত ১২টা নাগাদ বাঁক নিতে গিয়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সোজা রিঙ্গডি নদীতে পড়ে যায়। বাসটিতে মোট ২১ জন যাত্রী ছিলেন। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। তারা নদীতে চার যাত্রীর মৃতদেহ ভাসতে দেখে। বাকি দুই যাত্রীর মৃতদেহ বাসের ভিতর থেকে উদ্ধার করে। আহত অবস্থায় ১৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং তাদের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের সংখ্যা আরও বাড়তে বলেও আশঙ্কা করা হচ্ছে।

advt 19

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...