Friday, April 3, 2026

পাঞ্জাব রাজনীতিতে নয়া চমক, ভোটের আগে নতুন দল খুলতে চলেছেন ক্যাপ্টেন অমরিন্দর

Date:

Share post:

আর কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন পাঞ্জাবে(Punjab)। তবে তার আগেই টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে পাঞ্জাব রাজনীতিতে। সম্প্রতি এখানে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং(Amrinder Singh)। এরপর অমিত শাহের(Amit Shah) সঙ্গে তার সাক্ষাৎ বিজেপি যোগের জল্পনা বাড়ালেও প্রবীণ নেতা স্পষ্ট করে দিয়েছেন কংগ্রেস ছাড়লেও বিজেপিতে যাবেন না তিনি। এহেন পরিস্থিতির মাঝেই এবার জল্পনা শুরু হয়েছে নির্বাচনের আগে নতুন দল খুলে পুরোদমে মাঠে নেমে পড়বেন ক্যাপ্টেন অমরিন্দর।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, ক্যাপ্টেন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অতি দ্রুত নতুন দল গঠনের। শুধু তাই নয়, নতুন এই দলে যোগ দিতে পারেন পাঞ্জাব কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ নেতারা। আর তা যদি হয় তবে পাঞ্জাবে কংগ্রেসের অবস্থা শোচনীয় হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক মহলের মতে অমরিন্দর সিং যদি নতুন দল খোলেন সে ক্ষেত্রে পাঞ্জাবে চরম ভাঙনের মুখে পড়বে কংগ্রেস।

আরও পড়ুন:রূপিন্দর পাল সিং-এর পর এবার অবসর নিলেন বীরেন্দ্র লাকরা

উল্লেখ্য, বিগত কয়েকদিনে দফায় দফায় পট পরিবর্তন হয়েছে পাঞ্জাব রাজনীতির। প্রথমে অমরিন্দর সিংয়ের ইস্তফা, পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী নিয়োগ, অমরিন্দরের বিজেপি যোগের জল্পনা, এবং সবশেষে সিধুর ইস্তফা সব মিলিয়ে পরিস্থিতি বেশ জোরালো হয়ে উঠেছে এই অবস্থায় অমরিন্দর সিং যদি নতুন দল খোলেন তবে পাঞ্জাব রাজনীতির অভিমুখ কোন দিকে যাবে সেটাই এখন দেখার।

advt 19

 

Related articles

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...