Sunday, April 5, 2026

গত বছরের মতো এবারেও দর্শকশূন্য পুজো মণ্ডপ, বড় সিদ্ধান্ত হাইকোর্টের

Date:

Share post:

করোনা কাঁটা। তাই গত বছরের মত এবারও পুজোর ক’টা দিন মণ্ডপে ঢুকে ঠাকুর দেখায় নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় করোনা বিধি মেনেই মণ্ডপের বাইরে থেকেই প্রতিমা দর্শন করতে হবে। রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান, মণ্ডপে ‘নো এন্ট্রি’ রাখার নির্দেশ দিলে তারা তাতে কোনও আপত্তি করবে না।

আরও পড়ুন:জ্বালানির দামে জ্বালা, পুজোর মরসুমে একলাফে অনেকটাই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

গত বছরও অতিমারী পরিস্থিতিতে মণ্ডপে দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। দীর্ঘ আইনি টানাপোড়েন চলার পর শেষমেশ দর্শকশূন্য মণ্ডপে পুজোর অনুমতি দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এ নিয়ে নির্দিষ্ট গাইডলাইনও বেঁধে দেওয়া হয়। সেই গাইডলাইন মেনে কলকাতা ও রাজ্যের অন্যান্য প্রান্তে দুর্গাপুজোর আয়োজন করা হয়।পুরোপুরি কোভিডবিধি মেনে পুজো করার জন্য ক্লাব ও উদ্যোক্তাদের কড়া নির্দেশ দেওয়া হয়। সরকার নিজেও তা মেনে চলার বিষয়ে সক্রিয় ভূমিকা নিয়েছিল। সরকারের ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেছিল আদালত। গত বারের ১৯ ও ২১ অক্টোবর দেওয়া নির্দেশ জারি রাখার আবেদন মেনে এ বারেও মণ্ডপে ‘নো এন্ট্রি’ থাকছে। ফলে এ বার দুর্গাপুজো থেকে কালীপুজোর মণ্ডপ দর্শকশূন্য থাকতে চলেছে।

বৃহস্পতিবার রাজ্যের তরফে জানানো হয়েছিল, পুজোর ক’দিন রাজ্যের মানুষ যাতে রাতে রাস্তায় বেরিয়ে ঠাকুর দেখতে পারেন, সে জন্য ১৪৪ ধারা শিথিল করা হবে। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও অন্য বিধিনিষেধ বজায় থাকবে। নবান্নের তরফে জানানো হয়েছিল, দুর্গাপুজোর দিনগুলিতে রাতে বিধিনিষেধে কিছুটা ছাড় পাওয়া যাবে। তবে ছাড় মিললেও মণ্ডপ যে দর্শকশূন্যই থাকছে, তা শুক্রবার রাজ্যের তরফে স্পষ্ট করা হল।

advt 19

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...