Monday, April 6, 2026

অসমে উপ-নির্বাচনে একাই লড়বে কংগ্রেস

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি:

বিধানসভার ছটি কেন্দ্রের উপ-নির্বাচনে একাই লড়বে কংগ্রেস। চলতি বছরের শেষ দিকে এই নির্বাচন হতে পারে। অসমের কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বরা জানিয়েছেন, নিজের একার শক্তিতেই লড়াই করবেন তাঁরা। নির্বাচনের সময়ে তাদের জোটসঙ্গীদের আসন ছাড়লেও এবার নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া কংগ্রেস। সেইজন্যই একা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অসমের কংগ্রেস সভাপতি।
এই বিষয়ে অসম কংগ্রেসের সভাপতি বলেন, ‘আমরা এখানে Bodoland Territorial Region সহ নানা জায়গায় জোট করেছিলাম। কিন্তু আমরা সেখানে নিজেরা লড়াই না করায় দলের অনেক কর্মী মনোবল হারিয়েছেন। সেখানে আমাদের দল দুর্বল হয়েছে পড়ছে। আমাদের লক্ষ্য সেই সব এলাকাতে নিজেদের সংগঠন শক্তিশালী করে তোলা।’

ভুপেন বরা জানান, ২০২৪ সালের লোকসভা এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এখন থেকেই, রাজ্যের সব জায়গায়, একেবারে নিচুস্তরে সংগঠনকে শক্তিশালী করতে চাইছেন তাঁরা।
২০০১ সাল থেকে একটানা ১৫ বছর এই রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস। সেই সময় AIUDF, BPF, CPI(M), CPI, CPI(ML), AGM, RJD, Adivasi National Party এবং Jimochayan (Deori) Peoples Party-র মত দলের সঙ্গে ‘মহাজোট’ করেছিল কংগ্রেস। কিন্তু গত মাসেই AIUDF এবং Bodoland People’s Front-র জোট ভেঙে দেওয়ার কথা জানায় কংগ্রেস।

আরও পড়ুন- না জানিয়ে জল ছাড়া পাপ অপরাধ: ‘ম্যানমেড বন্যা’ তোপ মমতার

এই বিষয়ে CPI(M) জানিয়েছে যে, তাঁরা কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করতে পারে কিন্তু কোনওমতেই জোট করবে না।এই বিষয়ে ভূপেন বরা আরও বলেন, ‘ আমরা অখিল গগৈ-র রাজোয়ার দল এবং অসম জাতীয় পরিষদের সঙ্গেও কথা বলেছি। কিন্তু রাজোয়ার দল ইতিমধ্যেই একটি আসনে প্রার্থী ঘোষণা করেছে।’

অসম বিধানসভায় মোট ১২৬ টি আসন আছে। দুজন বিধায়ক মারা যাওয়ায়, তিনজন পদত্যাগ করায় এবং Sarbananda Sonowal কেন্দ্রীয় মন্ত্রী হয়ে রাজ্যসভায় চলে যাওয়ার কারণে এই মুহূর্তে বিধানসভার ছটি আসন ফাঁকা আছে। এখন বিধানসভায় BJP-র আছে ৫৯টি আসন। তাদের সহযোগী AGP-র ৯ জন এবং UPPL-র পাঁচজন বিধায়ক আছে। কংগ্রেসের আছে ২৭ জন বিধায়ক। এছাড়াও BPF-র ৩জন এবং CPI(M)-র একজন বিধায়ক আছে। এই সঙ্গেই আছে শিবসাগর কেন্দ্রের নির্দল বিধায়ক অখিল গগৈ।

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...