Friday, April 3, 2026

সীমান্তে সেনা বাড়িয়েছে চিন, জানালেন দেশের সেনাপ্রধান নারাভানে

Date:

Share post:

পূর্ব লাদাখ জুড়েই লালফৌজের সংখ্যা অনেকটাই বেড়েছে। ভারতের ইস্টার্ন কমান্ড পর্যন্ত লালফৌজ মোতায়েন রয়েছে। চিন সেখানে নিজেদের সীমান্তের ভিতরে রীতিমতো পরিকাঠামো গড়ে তোলার কাজও করছে। স্বীকার করলেন দেশের সেনা প্রধান এম এম নারাভানে। পূর্ব লাদাখে সীমান্ত সংলগ্ন এলাকায় চিন তার সেনার সংখ্যা অনেকটাই বাড়িয়েছে বললেন তিনি।

আরও পড়ুন-মহিলাদের বুটের টক-টক আওয়াজে পুরুষদের মনে খারাপ চিন্তার উদয় হয়! ব্যাখ্যা দিল তালিবান

শনিবার সেনাপ্রধান বলেন, সীমান্তে এভাবে সেনার সংখ্যা বৃদ্ধি চিন্তার বিষয়। তবে আমরাও বসে নেই। আমরা গোটা পরিস্থিতির উপর নজর রাখছি। দেশবাসীকে আশ্বস্ত করে সেনাপ্রধান জানান, পরিস্থিতির নিরিখে আমরাও আমাদের সেনা পরিকাঠামোয় কিছুটা বদল করেছি। যে কোনও ধরনের আগ্রাসন রুখতে আমরা তৈরি আছি। আমাদের হাতেও রয়েছে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র। আমরা কাউকে ভয় পাই না। কেউ আঘাত করলে আমরা তার পাল্টা প্রত্যাঘাত করতে এতটুকু সময় নেব না।

আরও পড়ুন-বাংলায় গণতন্ত্র নিয়ে ফের মমতাকে আক্রমণ রাজ্যপালের, কড়া জবাব দিলেন কুণাল

২০২০-র জুনে লাদাখের গালওয়ান সীমান্তে লাল ফৌজের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষ ঘটে ছিল। তারপর থেকেই সম্পর্ক তলানিতে ঠেকেছে দু’দেশে। সীমান্তে আগ্রাসন অব্যাহত চিনের।

advt 19

 

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...